Check your ETV Mail

sports news

আইপিএলের ১৭ তম ম্যাচে কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে মাঠে নামছে সাকিবের কলকাতা নাইট রাইডার্স

বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৪টায় খেলাটি শুরু হবে ইডেন গার্ডেন মানেই নাইট রাইডার্সের জয়জয়কারতাই আজকের ম্যাচে ফেবারিট হিসাবেই দেখা হচ্ছে সাকিব, ক্যালিস, পাঠান আর গম্ভিরদেরতাছাড়া ঘরের মাঠে শেষ ম্যাচে রাজস্থান এর বিপক্ষে সাকিবের অলরাউন্ড নৈপুন্যে জয় পেয়ে কে কে আর রয়েছে আরো উজ্জিবীত৪ খেলা থেকে ৪ পয়েন্ট নিয়ে কলকাতা পয়েন্ট টেবিলের চতুর্থ অবস্থানে রয়েছে পাঞ্জাব ৩ খেলা থেকে ২ পয়েন্ট নিয়ে রয়েছে সবার নিচে

স্প্যানিশ লা লিগায়

স্প্যানিশ লা লিগায় জয় পেয়েছে দুই জায়ান্ট রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনাস্পোর্টিং গিজনকে ৩-১ গোলে রিয়াল আর লেভান্তোকে ২-১ গোলে হারিয়েছে বার্সেলোনা বার্নাবু্যতে প্রথমার্ধের ৩০ মিনিটে গিজন স্ট্রাইকার মিগুয়েলের গোলে পিছিয়ে পরে রিয়ালএরপর ৩৭ মিনিটে রিয়ালের পক্ষে সমতা আনেন হিগুয়াইন৭৪ মিনিটে রোনালদো এবং ৮২ মিনিটে বেঞ্জামার গোলে ৩-১তে জয় পায় রিয়ালএদিকে অপর ম্যাচে লেভান্তের বিপক্ষে মেসির জোড়া গোলে ২-১ ব্যবধানে জয় পেয়েছে বার্সেলোনা২৩ মিনিটে বার্কের গোলে পিছিয়ে পরে বার্সাকিন্তু ৬৪ এবং ৭২ মিনিটে মেসির দুই গোলে জয় পায় কাতালানরা

টেস্ট সিরিজেরে দ্বিতীয় ম্যাচে

পোর্ট অব স্পেনে তিন ম্যাচ টেস্ট সিরিজেরে দ্বিতীয় ম্যাচে অস্ট্র্রেলিয়ার মুখোমুখি হচ্ছে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজরাত ৮ টায় খেলাটি সরাসরি সম্পচার করবে টেন ক্রিকেট ব্রিজটাউনে প্রথম টেস্টে অজিদের সঙ্গে সমানে লড়াই করেও ম্যাচ হেরে যায় ক্যারিবিয়ানরাশেষ ইনিংসে স্বাগতিক ব্যাটসম্যানদের ব্যর্থতায় অজিরা ৩ উইকেটের জয় পায়তাই সিরিজে সমতা আনতে এ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের টার্গেট অবশ্যই জয়যদিও সামপ্রতিক সময়ে টেস্টে অজিদের খুব ভালো সময় কাটছেতবে, ওয়ানডে ও টি-টুয়েন্টি সিরিজে অজিদের সঙ্গে পিছিয়ে থেকেও সিরজ ড্র করে একরকম মানসিক তৃপ্তিতে রয়েছে ড্যারেনন স্যামির দলএদিকে, পোর্ট অব স্পেনের উইকেট স্পিন সহায়ক হতে পারেসেক্ষেত্রে দুদলের মূল একাদশে আসতে পারে পরিবর্তন