Check your ETV Mail

sports news

পোর্ট অব স্পেন টেস্টের দ্বিতীয় দিন শেষে প্রথম ইনিংসে অষ্ট্রেলিয়ার দেয়া ৩১১ রানের জবাবে ৩ উইকেট

হারিয়ে ৪৯ রান সংগ্রহ করেছে ওয়েস্ট ইন্ডিজ প্রথম দিনের ২০৮ রান নিয়ে অজিরা দ্বিতীয় দিনের শুরুতে ওয়েডের উইকেট হারায়এরপর দলীয় ২৯৭ রানে প্যাটিনসন ও অন্যান্য ব্যাটসম্যানরা দ্রুত আউট হলে ৩১১ রানেই অষ্ট্রেলিয়ার প্রথম ইনিংস শেষ হয়দলের পক্ষে সর্ব্বোচ্চ ৭৩ রান আসে মাইক হাসির ব্যাট থেকেক্যারিবিয়ানদের পক্ষে কিমার রোচ ৫ টি এবং স্লিংফোর্ড নেন ৩ টি উইকেটজবাবে, স্কোর বোর্ডে কোন রান না তুলেই ব্রাথওয়েটের উইকেট হারায় স্বাগতিকরা| পরে, দলীয় ২৬ রানে বারাথ এবং ৩৮ রানে পাওয়েলের উইকেট হারিয়ে চাপে পরে ক্যারিবীয়রা

 

ইংলিশ প্রিমিয়ার লিগে

বার্কলেইস ইংলিশ প্রিমিয়ার লিগে উইগান এ্যাথলেটিকের কাছে ২-১ গোলে হেরে পয়েন্ট হারিয়েছে আর্সেনালনিজেদের ঘরের মাঠ এ্যামিরেটস স্টেডিয়ামে ম্যাচে ফেবারিটই ছিল আর্সেনালকিন্তু প্রথমার্ধের ৭ মিনিটে উইগান স্ট্রাইকার ডি স্যান্তোর গোলে পিছিয়ে পরে গানররাএর এক মিনিট পরই উইগান মিডফিল্ডার জর্দি গোমেজ গোল করে স্বাগতিকদে হতাশা আরো বাড়িয়ে দেনম্যাচের ২১ মিনিটে রস্কির ক্রস থেকে ডিফেন্ডার ভার্মেলিন গোল করে আর্সেনালের পক্ষে ব্যবধান কমানএরপর পুরো ম্যাচের নিয়ন্ত্রন নিয়ে খেলতে থাকে আর্সেনালকিন্তু বাকি সময় আর কোন গোল না হলে ২-১ গোলের পরাজয় নিয়ে মাঠ ছাড়ে আর্সেন ওয়েঙ্গার বাহিনী

উয়েফা চ্যাম্পিয়নস লিগের

উয়েফা চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের প্রথম লেগে জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখের বিপক্ষে মাঠে নামছে সপ্যানিশ রিয়াল মাদ্রিদবাংলাদেশ সময় রাত পৌনে একটায় খেলাটি শুরু হবেমিউনিখের অ্যালিয়াঞ্জ এড়িনায় হাইভোল্টেজ সেমিফাইনালের প্রথম লেগে নামার আগে দুদলই জয়ের ব্যাপারে বেশ আত্মবিশ্বাসীযদিও পরিসংখ্যানে রিয়ালের চেয়ে বায়ার্ন রয়েছে কিছুটা এগিয়েদুদলের শেষ ১৮ ম্যাচের লড়াইয়ে বায়ার্ন জিতেছে ১০ টিতেতাছাড়া স্প্যানিশ যেকোন দলের বিপক্ষে বায়ার্নের রয়েছে দারুণ সাফল্যতবে, মৌসুমে একের পর এক সাফল্য নিয়ে এগিয়ে চলা রিয়ালও এ ম্যাচে সেরাটা দিতে প্রস্তুতঅ্যাওয়ে ম্যাচের শেষ ১১ টির সবকটিতেই জয় পেয়েছে গ্ল্যাকটিকোরাসবকিছু ছাপিয়ে ইউরোপের দুই শীর্ষ ক্লাবের লড়াই দেখতে অপেক্ষায় রয়েছে পুরো ফুটবল বিশ্ব