|
18 April 2012
রেল মন্ত্রনালয়ের অর্থ কেলেংকারির ঘটনার অন্যতম নায়ক এতদিন লোক চক্ষুর আড়ালে থাকা সদ্য পদত্যাগী রেলমন্ত্রী
সুরঞ্জিত সেন গুপ্তের সাবেক এপিএস ওমর ফারুক দুদক কর্মকর্তাদের সামনে হাজির হয়েছেন। এদিকে সকালে দুদক কার্যালয়ে রেলওয়ের সাময়িক বরখাস্ত হওয়া জি এম ইউসুফ আলী মৃধাকে দুদকের তদন্ত কর্মকর্তারা জিজ্ঞাসাবাদ করেছেন। পরে তিনি সাংবাদিকদের জানান, নির্দোষ প্রমান হয়ে তিনি আবার ¯^c‡` ফিরে যাবেন। সাময়িক বরখাস্ত হওয়ার বিষয়টিকে কোন রকম শাস্তি হিসেবে দেখছেন না ইউসুফ মৃধা। এখন সাময়িক বরখাস্ত হওয়া রেলের কমান্ডেন্টে এনামূল হকের জিজ্ঞাসাবাদ চলছে।



