|
18 April 2012

এ মাসের শেষ সপ্তাহে বাংলাদেশ দলের পাকিস্তান সফরে যাওয়ার সিদ্ধান্তে দেশ জুড়ে শুরু হয়েছে সমালোচনার ঝড়।
জীবনের ঝুঁকি নিয়ে কোন ¯^v‡_© বিসিবি এই সিদ্ধান্ত নিয়েছে প্রশ্ন ক্রিকেট সংশিষ্টদের ? পাকিস্তানের সাথে শুধুমাত্র ক্রিকেটের সম্পর্ক উন্নয়নের কথা বললেও মূলত বোর্ড সভাপতি আ হ ম মোস্তফা কামালের ব্যক্তিগত ¯^v_© হাসিলের জন্য এই সফর বলে দাবি করেছেন সাবেক দুই বোর্ডের কর্মকর্তা রিয়াজউদ্দিন আল মামুন এবং রফিকুল ইসলাম বাবু। এ মাসের শেষ সপ্তাহে একটি ওয়ানডে ও একটি টি-টুয়েন্টি ম্যাচ খেলতে বাংলাদেশ ক্রিকেট দলের সম্ভাব্য পাকিস্তান সফরের কথা এখন সবারই জানা। কিন্তু দেশে এবং দেশের বাইরের চাপ উপেক্ষা করে বিসিবি কোন ¯^v‡_© এই সফরের প্রস্তুতি নিচ্ছে তা রয়ে গেছে অনেকটা আড়ালে। খেলোয়ারদের সঙ্গে কোন আলোচনা না করে, এমনকি বোর্ডে পরিচালকদের মতামতের গুরুত্ব না দিয়ে বোর্ড সভাপতির একক সিদ্ধান্তে এই সফর নিয়ে তীব্র প্রতিবাদ জানিয়েছেন দেশের ক্রিকেট বোদ্ধারা। পাকিস্তানে আর্ন্তজাতিক ক্রিকেট ফেরানোর কথা বলা হলেও মূলত আইসিসি সহ-সভাপতি পদের জন্য বোর্ড সভাপতি এই সফর আয়োজনের চেষ্টা চালাচ্ছেন বলে অভিযোগ । পাকিস্তান যদি ক্রিকেটের জন্য নিরাপদ হয়েই থাকে তবে কেন পুর্নাঙ্গ ক্রিকেট সিরিজ নয় । মাত্র একটি ওয়ানডে ও একটি টি-টুয়েন্টি ম্যাচ দেশের ক্রিকেট উন্নয়নের জন্য কতটুকু অবদান রাখতে পারবে এ বিষয় নিয়েও সন্দিহান সাবেক এই দুই বোর্ড কর্তা। বর্তমান বোর্ড যে গণতান্ত্রিক ভাবে পরিচালিত হচ্ছে না পাকিস্তান সফরের এই চেষ্টাই তার উল্লেখযোগ্য উদাহরন বলে মনে করেন মামুন ও বাবু ।
পোর্ট অব স্পেন টেস্টের
পোর্ট অব স্পেন টেস্টের তৃতীয় দিন শেষে প্রথম ইনিংসে অষ্ট্রেলিয়ার দেয়া ৩১১ রানের জবাবে ৯ উইকেট হারিয়ে ২৫২ রান সংগ্রহ করেছে ওয়েস্ট ইন্ডিজ। আগের দিনের ৩ উইকেটে ৪৯ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করে ক্যারিবীয়রা। এরপর, দলীয় ১০০ রানে ব্রাভোকে আউট করেন মাইক হাসি। পরে, দিওনারিন কে নিয়ে প্রতিরোধ গড়ে তুলেন ক্যারিবীয় টেস্ট স্পেশালিষ্ট চন্দরপল। কিন্তু ব্যক্তিগত ৫৫ রান করে দিওনারিন এবং সেঞ্চুরি থেকে মাত্র ৬ রান দূরে থেকে চন্দরপল আউট হলে চাপে পরে ওয়েস্ট ইন্ডজ। পরে, দলীয় ২৩৭ রানে স্যামি, ২৪১ রানে স্লিংফোর্ড এবং ২৪৯ রানে কিমার রোচ আউট হলে ৯ উইকেট হারিয়ে ২৫২ রান তুলে দিনের খেলা শেষ করে স্বাগতিকরা|
উয়েফা চ্যাম্পিয়নস লিগের
উয়েফা চ্যাম্পিয়নস লিগের প্রথম সেমিফাইনালের প্রথম লেগে রিয়াল মাদ্রিদকে ২-১ গোলে হারিয়েছে জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখ। ফিরতি লেগে আগামি ২৫ শে এপ্রিল দুদল দ্বিতীয় লেগে মুখোমখি হবে। মিউনিখের অ্যালিয়াঞ্জ এড়িনায় হাইভোল্টেজ সেমিফাইনালে শুরু থেকেই রিয়ালকে চেপে ধরে বায়ার্ন। ম্যাচের ১৭ মিনিটেই টনি ক্রুসের কর্ণার থেকে বায়ার্নকে এগিয়ে দেয় ফেঞ্চ তারকা রিবেরি। এরপর, ৩৯ মিনিটে ডি বক্সের বাইরে থেকে মারিও গোমেজের জোরালো শট রিয়াল গোলরক্ষক ক্যাসিয়াস ঠেকিয়ে দিলে ১-০ তে এগিয়ে থেকে মাঠ ছাড়ে বায়ার্ন। পরে, ম্যাচের ৫৩ মিনিটে রোনালদোর ক্রস থেকে মেসুত ওজিল রিয়ালকে সমতায় ফেরান। এরপর, ম্যাচের শেষ মুহুর্র্তে মারিও গোমেজ গোল করলে সেমিতে ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে জার্মান জায়ান্টরা।



