|
18 April 2012

সিরিয়ায় শান্তি ফিরিয়ে আনতে কফি আনানের ছয়দফার প্রস্তাব বাস্তবায়নে আসাদ সরকারের প্রতি আহ্বান
জানিয়েছে আরবলীগ। কাতারের রাজধানী দোহায় আরবলীগের বৈঠকে দেশটির প্রধানমন্ত্রী শেখ হামিদ বিন জসিম আল থানি অভিযোগ করে বলেন, কফি আনানের প্রস্তাবিত পরিকল্পনায় শুধু সম্মতি দিয়েছে কিন্তু বাস্তবায়নে কোন পদক্ষেপই নেয় নি। এদিকে প্রস্তাবিত পরিকল্পনা অনুযায়ী অস্ত্রবিরতি পুরোপুরি কার্যকর করতে আহ্বান জানিয়েছেন আরবলীগের সেক্রেটারি জেনারেল নাবিল আল আরাবি। অন্যদিকে শান্তি পরিকল্পনা বাস্তবানে প্রেসিডেন্ট বাশার আল আসাদ ও তার স্ত্রী আসমা আসাদ একটি ত্রান কেন্দ্র পরিদর্শন করে দূর্গতের খোজ খবর নিয়েছেন। এদিকে আরবলীগের সঙ্গে বৈঠকে বসেছেন কফি আনান।
প্রেসিডেন্ট হোসনী মোবারকের সঙ্গে
প্রেসিডেন্ট হোসনী মোবারকের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে নির্বাচনে অংশ নিতে পারছেনা সাবেক গোয়েন্দা প্রধান ওমর সুলাইমানসহ দশ প্রার্থি। আজ মিশরের নির্বাচন কমিশন তাদের পূনর্বিবেচনা আবেদন খারিজ করে দেয়। এতে করে সাবেক গোয়েন্দা প্রধান ওমর সুলেইমান, মুসলিমব্রাদার হুডদলের নেতা খাইরাত আল সাতের ও সালাফিস্ট দলের নেতা ইসমাইলসহ ১০ প্রার্থীকে অযোগ্য ঘোষণা করা হয়। এছাড়া কয়েকজনকে দ্বৈত নাগরিকত্বের কারণে প্রার্থিতা বাতিল করা হয়। তবে হোসনে মোবারকের সঙ্গে সংশ্লিষ্টতা সত্ত্বেও আরবলীগের সাবেক প্রধান আমর মূসা ও ব্রাদারহুডের শক্তিশালী সদস্য আবদেল মোনেইম আবুল ফাত্তাহ অংশ নিতে পারবেন বলে জানিয়েছে নির্বাচন কমিশন। আগামী মাসে দেশটিতে নির্বাচন হওয়ার কথা রয়েছে।
মেক্সিকোর দ্বিতীয় সব্বোচ্চ
মেক্সিকোর দ্বিতীয় সব্বোচ্চ আগ্নিগিরি পোপোকেটিপিল্টে আবারো লাভা নির্গমন শুরু হয়েছে। এরই মধ্যে দেশটির জাতীয় দূযোগ প্রতিরোধ কেন্দ্র তিন b¤^i হলুদ সংকেত জারি করেছে। বন্ধ করে দেয়া হয়েছে আশেপাশের বেশ কিছু স্কুল। এই সতর্কতা একসপ্তাহ থেকে এক মাস পর্যন্ত থাকতে পারে বলে জানিয়েছে কতৃপক্ষ। আগ্নিগিরিটি মেক্সিকো সিটি থেকে ৭০ কিলোমিটার দূরে হলেও সেখান থেকে লাভা নির্গমনের স্পষ্ট দেখা যাচ্ছে। ২০০০ সালে অপর এক অগ্নিউৎপাতের ঘটনায় পোপোকেটিপিল্টে আগ্নিগিরি আশপাশের দশ হাজার মানুষ গৃহহারা হয়।



