Check your ETV Mail

Fakrulইলিয়াস আলীকে অবিলম্বের উদ্ধারের দাবিতে স্বরাষ্ট্র মন্ত্রীকে একটি স্মারকলিপি দিয়েছে বিএনপির একটি প্রতিনিধি দলপরে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বলেন স্বরাষ্ট্রª মন্ত্রী তাদেরকে এ বিষয়ে আশ্বস্থ করেছেন আর স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রী এডভোকেট শামসুল হক টুকু এ ঘটনাকে সরকারের জন্য বিব্রতকর উল্লেখ করে এটাকে নিয়ে বিরোধীদলকে কোনো বিশৃঙ্খলা না করার আহ্বান জানিয়েছেনগত মঙ্গলবার মধ্যরাতে রাজধানীর বনানীর রাস্তা থেকে নিখোঁজ হন সাবেক সাংসদ ও বিএনপির সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলী ও গাড়ির চালক আনসার এখনো তাদের কোন সন্ধান না পাওয়ায় বিএনপির একটি প্রতিনিধি দল সচিবালয়ে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করেনপরে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব সাংবাদিকদের কাছে বলেন, এ ঘটনা বাংলাদেশের রাজনীতি ও গণতন্ত্রের জন্য অশনি সংকেতসরকারের লোকেরা ইলিয়াস আলীকে তুলে নিয়ে গেছে বিএনপির এমন অভিযোগের বিষয় স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রীর কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, তদন্ত ছাড়া নির্দিষ্ট করে কিছু বলা যাবে নাতিনি বলেন, এ ঘটনার রহস্য উদঘাটনে সরকার খুবই আন্তরিকআইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এ ব্যাপারে নির্দেশ দেয়া হয়েছে বলেও জানান স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী