|
30 April 2012
শিল্পকলা একাডেমির সাবেক পরিচালক মোহাম্মদ নজরুল হককে সন্ত্রাসীরা কুপিয়ে হত্যা করেছে। রোববার মধ্যরাতে রাজধানীর
উত্তর বাড্ডায় একদল সন্ত্রাসী তার বাসায় ঢুকে স্ত্রী সেলিনা হোসেন এবং বাসার দারোয়ানসহ তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যায়। পরে তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে ডাক্তাররা নজরুল হককে মৃত ঘোষণা করেন। দারোয়ানকে জখম করে শিল্পকলা একাডেমির সাবেক পরিচালক নজরুল হকের রাজধানীর উত্তর বাড্ডার দোতলা বাসায় ঢুকে পড়ে সন্ত্রাসীরা। এসময় নজরুল হক এবং তার স্ত্রী সেলিনা হোসেনকে এলোপাথাড়ি কুপিয়ে পালিয়ে যায়। রাতেই মুমুর্য অবস্থায় নজরুল হকসহ তার স্ত্রী সেলিনা হোসেন এবং দারোয়ানকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিয়ে যাওয়া হয়। কিছুক্ষণ পরই মারা যান নজরুল হক। এদিকে হাসপালের ৬ b¤^i ওয়ার্ডে আশংকাজনক অবস্থা ভর্তি রয়েছেন সেলিনা হোসেন। বাসার পাশের কামাল হোসেনের সঙ্গে তাদের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এরই জের ধরে এই ঘটনাটি ঘটেছে বলে দাবি করেছেন নিহত নজরুল হকের মেয়ে। এদিকে এই হত্যা রহস্য উদঘাটনে মাঠে নেমেছে পুলিশ।



