|
30 April 2012
সুর্নিদিষ্ট অভিযোগের ভিত্তিতেই সচিবালয়ে বোমা হামলার ঘটনায় বিএনপি নেতাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে বলে জানালেন
স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রী শামসুল হক টুকু। সোমবার সচিবালয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি। তিনি বলেন, বিএনপি নেতারাই প্রশিক্ষিত কর্মী দিয়ে রোববার সচিবালয়ে বোমা হামলার ঘটনা ঘটিয়েছে। হরতালকে কেন্দ্র করে জঙ্গীরা যাতে আবার নতুন করে তৎপর না হতে পারে সে জন্য বিজিবিসহ সব আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক রাখা হয়েছে। বিএনপি নেতা ইলিয়াস আলীকে উদ্ধারে দলটি সরকারকে অসহযোগীতা করেছে বলেও দাবি করেন স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রী|



