|
30 April 2012
দীর্ঘ প্রবাসজীবনের পর দেশে ফিরে বিমানবন্দরে আটকা পড়েছেন শত শত যাত্রী। এদের কেউ জীবনের ঝুঁকি নিয়ে বেরিয়ে
পড়েছেন গন্তব্যের উদ্দেশ্যে। কেউ আবার সকাল থেকে সন্ধ্যা অব্দি অপেক্ষা করেছেন এয়ারপোর্ট আঙ্গিনাতেই। বিদেশ থেকে অনেক দিন পর দেশে ফেরা। কিন্তু এয়ারপোর্টে যেসব ¯^Rb‡`i থাকার কথা ছিল তাদের কেউ আসতেই পারেনি হরতালের কারণে। নির্বিঘ্নে যে গন্তব্যে পৌঁছাবেন তারও উপায় নেই পরিবহণের অভাবে। কেউ সকাল হতে কেউ বা দুপুর কিংবা বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করেছেন বিমানবন্দর লাউঞ্জেই। গাড়ি ভাঙচুর, বোমাবাজি কিংবা সম্ভাব্য সংহিংসতার ব্যাপারটি মাথায় রেখেই অনেকে ঝুঁকি নিয়ে বেরিয়ে পড়েছেন বাড়ির উদ্দেশ্যে। দেশের এই অবস্থার জন্য সরকার ও বিরোধীদলের সমালোচনা করেন প্রবাসীরা। দেশের ¯^v‡_© হরতালের বিকল্প খোঁজারও প্রস্তাব দেন কেউ কেউ।



