|
29 May 2012
বিশ্বের বিভিন্ন দেশে কর্মরত বাংলাদেশের শান্তিরক্ষীদের প্রশংসা করে রাষ্ট্রপতি মোহাম্মদ জিল্লুর রহমান বলেছেন, মিশনগুলোতে
আরো দক্ষতার সঙ্গে কাজ করতে সশস্ত্রবাহিনীর উন্নয়ন করা হবে। আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উপলক্ষ্যে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে রাষ্ট্রপতি এ কথা বলেন। শান্তিকামী বাংলাদেশের যেসব বীরযোদ্ধা বিশ্ব শান্তি রক্ষায় নিজেদের জীবন উৎসর্গ করেছেন তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি। তিনি নিহতদের নিকটাত্মীয়, আহত শান্তিরক্ষী এবং কৃতি শান্তিরক্ষীদের হাতে সম্মানসূচক ক্রেস্ট উপহার দেন। রাষ্ট্রপতি তার বক্তৃতায় বলেন, মাত্র কয়েকজন সৈনিকের অংশগ্রহনের মধ্য দিয়ে জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের যাত্রা শুরু হলেও এখন অংশগ্রহনকারীর সংখ্যার দিক থেকে শীর্ষ দেশে পরিণত হয়েছে। পেশাদারিত্ব, সাহসিকতা, দক্ষতা, বিশ্বমানবতার প্রতি আন্তরিকতার দিয়ে বাংলাদেশের পুলিশ, সেনা, নৌ, বিমানবাহিনীর সদস্যরা বিশ্বে সুনাম কুড়িয়েছে।



