|
30 May 2012
গ্রামীণ ব্যাংক নিয়ে বিভিন্ন বিষয়ে সুপারিশের জন্য অর্থ মন্ত্রণালয়ের করা তদন্ত কমিশন গঠনে দুঃখ প্রকাশ করেছেন
ড. মুহাম্মদ ইউনুস। অর্থ মন্ত্রনালয় চলতি মাসের ১৫ তারিখ প্রজ্ঞাপনের মাধ্যমে এই তদন্ত কমিশন গঠন করে দেয়। ড. মুহাম্মদ ইউনুস তার এক বিবৃতিতে বলেছেন, গ্রামীণ ব্যাং এমন কি জনগুরুত্বপূর্ণ পরিস্থিতির তৈরী করেছে যার জন্য তদন্ত কমিশন গঠন করতে হবে। এছাড়া ২০১০ সাল পরবর্তী সময়কে কমিশনে বিবেচনার বাইরে রাখারও সমালোচনা করেন তিনি। এশিয়ার একমাত্র নোবেল বিজয়ী প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংকের উপর তদন্ত কমিশন গঠনে তা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে বলেও উল্লেখ করেন ড. মুহাম্মদ ইউনুস। কমিশনের তিন মাসের মধ্যে প্রতিবেদন জমা দেয়ার সময়কে কম বলে ড. ইউনুস শঙ্কা প্রকাশ করে বলেন, সময় স্বল্পতায় তদন্ত কমিশন ভুল পরামর্শ দিয়ে ফেললে বাংলাদেশের গরীব মানুষের জন্য তা মর্মান্তিকও পরিণতি ডেকে আনতে পারে ।



