|
31 May 2012
ঢাকার সিএমএম আদালত এলাকায় পুলিশ ক্লাবে মঙ্গলবার তরুনীর শ্লীলতাহানির চেষ্ঠা এবং মা ও বাবাকে নির্যতনের
ঘটনায় সোর্সসহ পাঁচ পুলিশকে আসামি করে মামলা হয়েছে। বুধবার রাত ১২টার দিকে মা রেবা বেগম বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলাটি দায়ের করেন। মামলায় পুলিশ সোর্স বাবু, কোতোয়ালি থানার এসআই নাজমুল হক ও জামান এবং অজ্ঞাত আরো ২ জনকে আসামি করা হয়েছে। বুধবার রাত আটটা থেকে আইন ও সালিশ কেন্দ্রের তিন আইনজীবী ও ওই তরুনী এবং তার বাবা-মায়ের সঙ্গে বৈঠক করেন লালবাগ জোনের এডিসি। পরে আইন ও সালিশ কেন্দ্রের সহায়তায় এ মামলা করা হয়।



