Check your ETV Mail

international news

আসাদ বাহিনীর ব্যর্থতায় সিরিয়া পরিস্থিতি গৃহযুদ্ধে রুপ নিয়েছে বলে মন্তব্য করলেন জাতিসংঘের শান্তিরক্ষা

বাহিনীর প্রধান হার্ভ লাদসোয়াস নিউইয়র্কে প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে এ কথা জানালেন জাতিসংঘের এ কর্মকর্তাদেশটির বেশীরভাগ শহর এখন বিদ্রোহীদের দখলে বলেও জানান তিনিলাদসোয়াস আরো জানান, সিরিয়ার হাফা শহরে পরিদর্শন করতে গেলে জাতিসংঘ পর্যবেক্ষকদের ওপর গুলি চালায় নিরাপত্তা বাহিনীএদিকে রাশিয়া হেলিকপ্টার সরবরাহের মাধ্যমে আসাদ সরকারকে সহায়তার কার্যক্রম চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনহিলারি বলেন সিরিয়ায় সহিংসতা প্রতিদিনই বাড়ছে

মিয়ানমারের শরনার্থীদের

এদিকে মিয়ানমারের শরনার্থীদের বাংলাদেশে ঢুকতে দেয়ার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্রের মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ রাখাইন প্রদেশে মুসলমান ও বৌদ্ধ সমপ্রদায়ের মধ্যে চলমান সহিংসতায় রোহিঙ্গারা বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে তাদের নৌকা ফিরিয়ে দেয় বিজিবিআর তাই মানবিক দিক বিবেচনা করে রোহিঙ্গাদের জীবন বাঁচাতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানায় হিউম্যান রাইটস ওয়াচআন্তর্জাতিক আইন অনুসারে আশ্রয় প্রার্থীদের সাহায্য করা বাংলাদেশের কর্তব্য বলে দাবি করেন সংগঠনটির কর্মকর্তা বিল ফ্লেরিক

আফগানিস্তানে ভূমিকম্পে

আফগানিস্তানে দুদফা ভূমিকম্পে নিহত হয়েছে কমপক্ষে ৭০ জনআহত হয়েছে আরো অনেকে উত্তর-পূর্বাঞ্চলীয় বাঘলান প্রদেশের ৫ দশমিক ৭ মাত্রার এই ভূমিকম্পে কমপক্ষে ২২টি বাড়ি বিধস্ত হয়এসময় ভূমিধসে আরো ৩০টি বাড়ি মাটি চাপা পড়েএখনো অনেকে আটকা রয়েছে ধ্বংসস্তুপের নিচেএপর্যন্ত মাত্র তিন জনের লাশ উদ্ধার করা হয়েছেধ্বংস স্তুপ থেকে মৃতদেহগুলো বের করা অনেক কঠিন হবে বলে জানিয়েছেন দেশটির প্রাদেশিক গভর্নর মুনিসি আব্দুল মাজিদএরআগে ২০০২ সালে বাঘালানে ভূমিকম্পে নিহত হয়েছিল কমপক্ষে দুহাজার মানুষ