|
15 June 2012
বাংলাদেশে শতকরা ৮০ ভাগ রোগের উৎস দূষিত পানির অবাধ ব্যবহার। সুপেয় পানির
অভাবে শিশুদের একটা বড় অংশই আক্রান্ত পানিবাহিত বিভিন্ন রোগে। এসব থেকে রক্ষার উপায় ব্যবহৃত পানির ট্যাংক বৈজ্ঞানিক পদ্ধতিতে নিয়মিত পরিষ্কার করা। খালি চোখে পানি দূষনের এই চিত্র দেখে যে কারও বুঝতে কষ্ট হয় না যে কী ধরণের পানি আমরা সচরাচর ব্যবহার করছি। কিন্তু এই দূষণের একটি বড় কারণ হলো রিজার্ভ ট্যাংক পরিষ্কার না রাখা। রাজধানী ঢাকার বাসা-বাড়ির এমন অনেকেই আছেন যারা বছরের পর বছর খুলেও দেখেন না সাপ্লাই ট্যাংক। আর এ কারণেই পানিবাহিত রোগে আক্রান্ত হয়ে প্রতিবছর মারা যাচ্ছে অসংখ্য শিশু। কলেরা টাইফয়েড ডায়রিয়া হেপাটাইটিসসহ নানান চর্মরোগে আক্রান্ত হচ্ছে বড়রাও। দেশে বৈজ্ঞানিক পদ্ধতিতে রিজার্ভ ট্যাংক পরিষ্কারের রোবোম্যান প্রযুক্তি থাকলেও তা অনেকেরই অজানা। বিশ্বব্যাপী এ পদ্ধতি জনপ্রিয় হলেও রাজধানী ঢাকায় একেবারেই নতুন। স্বয়ংক্রিয় যন্ত্রে শৈবাল ছত্রাক পরিষ্কারের পাশাপাশি অতিরঞ্জনরশ্মি ও ব্যাকটেরিয়া মুক্তকরণ কেমিক্যাল ব্যবহারের ফলে সহজেই দমন হয় দীর্ঘদিনের দূষণ।



