|
24 June 2012
দেশের শিশু কিশোরদের আদর্শ নাগরিক করে গড়ে তোলার আহ্বান জানালন প্রধানমন্ত্রী
শেখ হাসিনা। গণভবনে বাংলাদেশ স্কাউটের শাপলা কার্ড অ্যাওয়ার্ড দেয়ার অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। স্কাউটকে একটি বিশ্বব্যাপী আন্দোলন বলে উল্লেখ করেন তিনি। সৎ, চরিত্রবান ও আদর্শ নাগরিক গড়ে তুলতে স্কুলে স্কুলে স্কাউটিং এর উপর গুরুত্ব দেন প্রধানমন্ত্রী। লেখাপড়ার পাশাপাশি তরুণদের সেবামূলক কাজ করার অভ্যাস গড়ে তোলার কথাও বলেন তিনি। সেসময় সবাইকে প্রতিবন্ধী শিশুদের পাশে দাঁড়ানোর আহবান জানান প্রধানমন্ত্রী। পরে তিনি ২৫১ জনকে শাপলা কার্ড দেন।



