|
25 June 2012

পাকিস্তানের ভেতরে ন্যাটো কার্যক্রমের ব্যাপােও চূড়ান্ত সিদ্ধান্ত নেবে পাকিস্তানের
পার্লামেন্ট। এমনটাই মন্তব্য করলেন দেশটির নয়া প্রধানমন্ত্রী রাজা পারভেজ আশরাফ। রোববার মোহাম্মাদ জিন্নাহ্র মাজার শরীফ জিয়ারত করার পর সাংবাদিকদের এ কথা জানান তিনি। তিনি আরো বলেন পাকিস্তানের যে কোন ধরনের সমস্যা সমাধান গনতান্ত্রিক উপায়ে পাকিস্তানের সংসদেই নেয়া হবে। প্রধানমন্ত্রী বলেন বর্তমান সরকার দেশটির কর্মশক্তি ও প্রশাসন ব্যবস্থার ওপড় গুরুত্ব দিচ্ছে। প্রধানমন্ত্রী হবার পর এটিই তার প্রথম কোন অভ্যন্তরীণ সফর।
টিয়ার গ্যাস নিক্ষেপ
সুদানে প্রতিরোধ আন্দোলন রুখতে আন্দোলনকারীদের উপর টিয়ার গ্যাস নিক্ষেপ করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। দেশটিতে অর্থনৈতিক সংস্কারের কর্মসূচির বিরুদ্ধে চলতে থাকা আন্দোলন এখন দীর্ঘদিন ধরে ক্ষমতায় থাকা প্রেসিডেন্ট বাসার আল আসাদ-বিরোধী আন্দোলনে পরিণত হয়েছে। খারতুম বিশ্ববিদ্যালয়ে ৮দিন আগে শুরু হওয়া এই আন্দোলনে রোববার শত শত শিক্ষার্থী যোগ দেয়। বিরোধীদলগুলো অভিযোগ করেছে, সরকারের বাহিনীগুলো আন্দোলনকারীদের উপর কঠোরভাবে আক্রমণ চালিয়েছে। অবশ্য এরআগে সরকারের পক্ষ থেকে আন্দোলনকে কঠোরভাবে দমন করা হবে বলে হুশিয়ার করা হয়েছিলো। অর্থনৈতিক সংস্কার কর্মসূচির কারণে দেশটিতে তেল ও খাবারের দাম বেড়ে গেছে বহুগুণ।
আধুনিক গনতন্ত্র প্রতিষ্ঠা
মিশরে আধুনিক গনতন্ত্র প্রতিষ্ঠা করতেই কাজ করে যাবেন বলে অঙ্গিকার করলেন দেশটির নবনির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসি। রোববার বহুপ্রতিক্ষীত নির্বাচনের ফলাফলের পর এই প্রথম তাহরির স্কয়ারে জাতির উদ্দেশ্যে ভাষন দেন প্রেসিডেন্ট মুরসি। এ সময় বিশ্ববাসীর কাছে শান্তির বার্তা পৌছে দেন মিশরের প্রেসিডেন্ট। এছাড়া ষাট বছর বয়সী এ নেতা। ভাষনে দেশটিতে সংখ্যালঘু খ্রিষ্টানদের সমান অধিকার দেয়া হবে বলেও জানান মুরসি। তিনি আরো বলেন তাঁর সরকার আন্তর্জাতিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে ইসরায়েলের সঙ্গেও শান্তি প্রতিষ্ঠা করবে।
আগ্রহ নিয়েই জন্মায়
জানবার সহজাত আগ্রহ নিয়েই জন্মায় মানুষ। এই আগ্রহ থেকেই জন্ম হয় পুরাতত্ত্ব নামের এক জ্ঞানধারার। খুঁজে দেখা হয় আগের যুগের প্রজাতি-সংস্কৃতি-পরিবেশের অজানা তথ্য । পুরাতত্ত্ববিদেরা এবার সার্বিয়ার এক খনিতে মামথ ফিল্ডের সন্ধান পেয়েছেন। তারা বলেছেন, বরফ যুগ নিয়ে অনেককিছু জানার সুযোগ তৈরী হয়েছে এর মধ্যে দিয়ে। কয়লা সম্পদকে কাজে লাগাতে যেখানে খনিতে খনন চলে; সেখানেই পুরাতত্ত্ববিদেরা খোঁজেন মামথের বিচ্ছিন্ন হাড়গোড়। জানতে চান কেমন ছিলো বরফ যুগের জীবনধারা। একটা মামথ-ফিল্ড আমাদের জন্য সুযোগ তৈরী করে দেয়, বরফ যুগে কেমন ছিলো জীবন আর যাপন। আমরা হয়তো সেই যুগ নিয়ে সবকিছু বুঝে উঠতে পারব না কিন্তু অনুসন্ধানের মধ্যে দিয়ে আমরা অন্তত কিছু ধারণা তৈরী করতে পারব বরফ যুগ নিয়ে। সার্বিয়ার রাজধানী বেলগ্রেডে কোস্টোলাক কয়লাখনি। পুরাতাত্ত্বিকরা এখানেই পেয়েছেন মামথের সন্ধান। তারা বলছেন, দশ হাজার বছর আগে বাস করা বিশালাকার মামুথের ৫টি অন্তত...। কোস্টোলাকে অনুসন্ধান করে যা পাওয়া গেলো, তা সত্যিই বিষ্ণয়কর। সেখানে একসাথে অনেক হাড়ের সন্ধান পাওয়া গেছে। যখন ভারী যন্ত্রপাতি দিয়ে আরও গভীর করে মাটির তলানি পর্যন্ত খনন কাজ শুরু হবে সম্ভবত আরও বেশি করে হাড়গোর পাওয়া যাবে। এটা সত্যিই একটা গুরুত্বপূর্ণ অনুসন্ধান, কেননা একসাথে এতো এতো গাড়গোর পাওয়া যাচ্ছে।



