|
25 June 2012
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আর ফিরে আসবেনা, নির্বাচিত সরকারের অধীনেই হবে
আগামি নির্বাচন। আর এ ব্যাপারে আলোচনা করতে হলে সংসদে এসেই করতে হবে বলে মন্তব্য করেছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ নাসিম। দুপুরে আওয়ামী লীগের ৬৩ তম প্রতিষ্ঠা বার্ষিকীর এক আলোচনা সভায় এমন মন্তব্য করেন তিনি। তিনি বলেন, ২০১৩ সালের মধ্যেই বিদ্যুৎ সমস্যার সমাধান করতে হবে। সাধারন মানুষের কষ্টের বিষয় মাথায় রেখেই বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত নেয়া উচিত বলে মন্তব্য করেন তিনি। নাসিম বলেন, আওয়ামী লীগ যদি বিদ্যুৎ সমস্যার সমাধান ও যুদ্ধাপরাধীদের বিচার করতে পারে তা হলে আবারও ক্ষমতায় আসবে এই দল।



