Check your ETV Mail

jurদ্য এনিমি অব মিডিয়া। এটিএন বাংলার চেয়ারম্যান মাহফুজুর রহমানকে গণমাধ্যমের শত্রু উল্লেখ করে তাকে অবাঞ্চিত ঘোষণা করলো দেশের সাংবাদিক সমাজ। সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে মানব বন্ধনে ঘোষনা দেয়া হয়। সাগর-রুনি হত্যার তদন্তে বিভ্রান্তি সৃষ্টি সাংবাদিকদের ঐক্যের বিরুদ্ধে ষড়যন্ত্র করায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। একই সঙ্গে রোববার প্রেসক্লাবের ঘটনায় এটিএন বাংলার জনসহ ১০ সংবাদ কর্মীর বিরুদ্ধে স্ব স্ব সংগঠনে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার সিদ্ধান্ত হয়েছে। এটিএন বাংলা এটিএন নিউজের সব ধরণের অনুষ্ঠান সংবাদ বর্জনেরও ঘোষণা দেয়া হয়েছে। রোববার জাতীয় প্রেসক্লাবে ন্যাক্কারজনক ঘটনার ২৪ ঘন্টা যেতে না যেতেই নিজেদের অবস্থান তুলে ধরলো দেশের সাংবাদিক সমাজ। নিন্দা-ধিক্কার জানানোর পাশাপাশি ব্যবস্থা নেয়া হলো ওই ঘটনায় জড়িত এটিএন বাংলার সাংবাদিকদের বিরুদ্ধে। বৃষ্টি উপেক্ষা করে প্রবীন সাংবাদিকরাও দাঁড়ন মানববন্ধনে। সেখানেই অবাঞ্চিত ঘোষনা করা হয়েছে এটিএন বাংলা এটিএন নিউজের চেয়ারম্যান মাহফুজুর রহমানকে। এটিএন বাংলা এবং এটিএন নিউজের হলুদ সাংবাদিকতারও সমালোচনা করেন সাংবাদিক নেতারা। সাংবাদিকদের ঐক্যে ফাটল ধরানোর ষড়যন্ত্র চলছে অভিযোগ করে সাংবাদিক নেতারা বলেন, সাংবাদিকদের ঐক্য আছে, থাকবে।