Check your ETV Mail

scউচ্চ আদালতে বারবার সুয়োমোটো বা স্বপ্রণোদিত রুল জারির আইনগত ভিত্তি নিয়ে বিতর্ক দেখা দিয়েছে। কোন বিষয়ে মানবাধিকার ক্ষুন্ন হলে সেটি দরখাস্ত হিসেবে গ্রহন করার এখতিয়ার আদালতের আছে বলে মনে করেন ব্যারিস্টার আমীর-উল ইসলাম। তবে যখন তখন যে কোনো বিষয়ে সুয়োমোটো রুল জারি বা আদালত নিজেই মামলার উদ্যোক্তা হতে পারে না বলে মনে করেন . কামাল হোসেন। হাইকোর্টের বিভিন্ন বেঞ্চ সংবিধানের ১০২ অনুচ্ছেদের আওতায় স্বপ্রণোদিত বা সুয়োমটো রল ইস্যু করছেন। এদের মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হলো, হবিগঞ্জের মাধবপুর উপজেলায় গ্রাম্য সালিসের শিকার হয়ে মা দুই সন্তানের ট্রেনের নীচে ঝাঁপ দিয়ে আত্মহত্যার ঘটনা, ঝালকাঠির কলেজছাত্র লিমনের ওপর নির্যাতনের বিষয়ে রুল, বদরগঞ্জের কাশিগঞ্জ গ্রামে গ্রাম্য সালিশে বোনের উপর নির্যাতনের ঘটনা গনমাধ্যমে প্রচারের পর রুল জারি। উচ্চ আদালতে ২০১১ সালে আদালত স্বপ্রণোদিত হয়ে গ্রহণ করেছে ৪১টি মামলা। আর ২০১২ সালের প্রথম দু-মাসেই স্বপ্রণোদিত হয়ে ২২টি মামলা গ্রহণ করা হয়েছে। সুয়োমোটো রুল ইস্যুর ক্ষেত্রে হয়তোবা ভালো উদ্দেশ্যেই কাজ করে। তারপরও এটা আইনের শাসন এবং সাংবিধানিকতায় আঘাত করে। আইনবিদ মাহমুদুল ইসলাম তার কনস্টিটিউশনাল অব বাংলাদেশ বইয়ের তৃতীয় সংস্করণের ভূমিকায় এসব কথা উল্লেখ করেছেন। তবে ব্যারিস্টার আমীর-উল ইসলাম বলেন, বিষয়ে আইনবিদ মাহমুদুল ইসলামের বক্তব্য সঠিক, তবে কোন বিষয়ে মানবাধিকার ক্ষুন্ন হলে সেটি দরখাস্ত হিসেবে গ্রহন করার এখতিয়ার আদালতের আছে। আর .এম জহির মনে করেন হাইকোর্টের ক্ষমতা আছে সুয়োমোটো দেয়ার। সংবিধান বিশেষজ্ঞ .কামাল হোসেন মনে করেন আদালত সুয়োমোটো রুল জারি করতে পারেন তখনই যখন আর কিছুই করার বা প্রতিকারের থাকে না । হাতিরঝিল প্রকল্পের প্লট নিয়ে শফিক রেহমান, অব্‌সরপ্রাপ্ত মেজর কামরুল ইসলামের বিরুদ্ধে হাইকোর্টের জারি করা সুয়োমোটো রুল এরই মধ্যে চেম্বার বিচারপতি স্থগিত করেছেন। সুপ্রিম কোর্টের অবকাশকালীন ছুটির পর আপিল বিভাগে বিষয়ে পূর্নাঙ্গ শুনানী হতে পারে।