Check your ETV Mail

international

সিরিয়ার আকাশে তুরষ্কের জঙ্গি বিমান ভূপাতিত করায় জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে

ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছে ইস্তাম্বুল| তুরষ্কের উপপ্রধানমন্ত্রী বুলেট আরিনচ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে এটিকে ক্ষমার অযোগ্য বলে উল্লেখ করেন। তুরষ্কের দাবি এফ-ফোর জঙ্গি বিমানটি আন্তর্জাতিক আকাশসীমার মধ্যে থাকলেও তা বিধ্বস্ত করে সিরিয়ান সেনারা। তবে তুরষ্কের দাবি প্রত্যাখ্যান করে সিরিয়া জানিয়েছে বিমানটি সিরিয়ার আকাশসীমা লংঘন করেছিল। তুরষ্কের অভিযোগের পর বিষয়টি নিয়ে তাক্ষনিক বৈঠকে বসে ন্যাটো কর্মকর্তারা। সিরিয়ার কর্মকান্ডকে তুরুষ্কের জাতীয় নিরাপত্তার বিরুদ্ধে হামলা বলে অভিযোগ করে ইস্তানবুল।

 

ইরানের অপরিশোধিত তেল

 

পশ্চিমা বিশ্বের চাপের মুখে এবার ইরানের অপরিশোধিত তেল আমদানি বন্ধের ঘোষণা দিয়েছে দক্ষিণ কোরিয়া। দেশটির অর্থ মন্ত্রণালয়ের এক মুখপাত্র খবর নিশ্চিত করেছেন। পহেলা জুলাই থেকে সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানায় দেশটি। দক্ষিণ কোরিয়ার সিদ্ধান্তে ইরান তার তেল রপ্তানির গুরুত্বপূর্ণ অংশীদার হারালো বলে ধারণা করা হচ্ছে। ইরান বিদ্য পাদনের আড়ালে পরমানবিক অস্ত্র তৈরি চেষ্টা করছে বলে অভিযোগ করে আসছে যুক্তরাষ্ট্র। এদিকে শান্তিপূর্ণ বিদ্যু পাদনের জন্য কর্মসূচী অব্যাহত রাখার দাবি করছে তেহরান। অন্যদিকে পরমাণু কার্যক্রম বন্ধ না করলে ইরানের ওপর আরো চাপ বাড়ানো হবে বলে জানিয়েছে ইউরোপিয় ইউনিয়ন।

 

জারদারির বিরুদ্ধে

 

প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির বিরুদ্ধে আদালত অবমাননার দায়ের করা আবেদনের দুটি শুনানি করবে লাহোর হাই কোর্ট। ২৭ শে জুন তিন সদস্যের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি হবে। লাহোর হাই কোটের্র প্রধান বিচারপতি উমর আতা বান্দিয়ালের নেতৃত্বে বিচারপতি ইজাউল হাসান বিচারপতি মনসুর আলী শাহকে নিয়ে বেঞ্চ গঠিত হয়। এর আগে হাই কোর্ট জারদারির রাজনৈতিক কার্যক্রম পরিচালনার উপর নিষেধাজ্ঞা দিয়ে রুল জারি করে।তবে কোর্টের আদেশকে মেনে নিতে অস্বীকৃতি জানায় প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি।এরই প্রেক্ষিতে পরবর্তী পদক্ষেপ নিতে যাচ্ছে লাহোর হাই কোর্ট।

 

ফ্রান্সে এসে পৌঁছাবেন

 

ইউরোপ সফরের শেষ পর্যায়ে মঙ্গলবার ফ্রান্সে এসে পৌঁছাবেন মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চি। তিন দিনের সফরে সু চি ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাদ,পররাষ্ট্রমন্ত্রী লঁরা ফ্যাঁবো সহ অন্যান্য উচ্চ পদস্থ কর্মকর্তাদের সঙ্গে দেখা করবেন। এছাড়া ফ্রান্সে মিয়ানমার প্রবাসীদের সঙ্গেও দেখা করবেন তিনি। ফ্রান্স অং সান সু চি সংগঠনের প্রধান পিয়েরে মার্শাল জানিয়েছেন, মিয়ানমারে গণতন্ত্র প্রতিষ্ঠার পাশাপাশি অর্থনৈতিক উন্নয়নের জন্যেও ফ্রান্সের কাছে সাহায্যের আবেদন জানাতে ফ্রান্স সফরে যাচ্ছেন তিনি। এসময় তার বন্দিত্বের সময়ে সাহায্যের জন্য অং সান সু চি ফ্রান্সবাসীকে ধন্যবাদ জানাবেন বলেও জানিয়েছেন পিয়েরে মার্শাল।

 

সার্বিয়ার কয়লা খনিতে

 

সার্বিয়ার কয়লা খনিতে সন্ধান পাওয়া গেল ১০ বছর পুরোনো ম্যমথ-কঙ্কালের। পশম যুক্ত ম্যামথের অন্তত ৫টি কংকাল পা্‌ওয়া গেছে বলে দাবি করেছেন অনুসন্ধান দলের পুরাত্বত্ববিদরা। তাদের ধারণা এর মাধ্যমেই খুঁজে পাওয়া যাবে বরফ যুগের প্রজাতি-প্রতিবেশ সংস্কৃতির অজানা তথ্য । সার্বিয়ার রাজধানী বেলগ্রেডের কয়লা খনি কোস্টোলাক। ম্যমথের অনুসন্ধানে পুরাতত্ববিদদের তোড়জোড়। মাটির ২০ মিটার নীচে পা্‌ওয়া গেল প্রকান্ড কঙ্কালের হাড়। সন্দেহ, হাড়গুলো দশ হাজার বছর পুরোনো ম্যামথের। ম্যামাথরা হস্তী-গণভুক্ত। হাতীর মতই দাঁতাল আর পুরো শরীর পশমে ঢাকা। ৫০ লাখ বছর আগে বরফযুগে বলকানিক অঞ্চলে ছিল বাস তাদের। তাই বরফ যুগের জীবনধারা জানতেই ম্যামথ নিয়ে পুরাতত্ববিদদের এত আগ্রহ। (একটা মামথ-ফিল্ড আমাদের জন্য সুযোগ তৈরী করে দেয়, বরফ যুেও জীবন যাপনকে জানার। সেই যুগের সবকিছু হয়ত জানা যাবে না, তবে অনুসন্ধানের মধ্যে দিয়ে অন্তত কিছু ধারণা তৈরী হবে।) ১৯৯৬ সালে সার্বিয়ার উত্তর অঞ্চলে পা্‌ওয়া যায় ৫০ হাজার বছর পুরোনো ম্যমথ কঙ্কাল। তবে ২০০৯ সালে পাওয়া ম্যামথ কঙ্কাল কোস্টলাক খনির। ম্যামথের হাড়গুলো সংরক্ষণ করা হচ্ছে সার্বিয়ার ইতিহাস-জাদুঘরে। (যখন ভারী যন্ত্রপাতি দিয়ে আরও গভীরে খনন করা যাবে তখন সম্ভবত আরও বেশি হাড়গোর পাওয়া যাবে। এবার একসাথে এতো এতো হাড়গোর পাওয়া গেছে। তাই এই অনুসন্ধান গুরুত্বপূর্ণ।) তবে নিয়ে আরও ভাল ধারনা পাবার জন্য সহায়তা নেয়া হচ্ছে জার্মান এবং ফরাসি পুরাতত্ত্ববিদদের।

 

কানাডীয় নির্মাণ প্রতিষ্ঠান

 

পদ্মা সেতুর নির্মাণে ঘুষ দেয়ার অভিযোগে কানাডীয় নির্মাণ প্রতিষ্ঠান এসএনসি-লাভালিনের সাবেক দুই কর্মকর্তার বিরুদ্ধে শুনানি হবে আগামী বছর। কানাডার টরেন্টোর একটি আদালত প্রাথমিক শুনানির সময় ধার্য করে। বিশ্ব ব্যাংক পদ্মা সেতু প্রকল্পের দুর্নিতির অভিযোগ কানাডার নজরে আনার পর বিষয়টি তদন্ত করছে কানাডা কর্তৃপক্ষ। গেলো বছর কানাডা পুলিশ এসএনসি-লাভালিন কার্যালয় থেকে রমেশ শাহ মোহাম্মদ ইসমাইলকে গ্রেপ্তার করে।

 

বিখ্যাত কচ্ছপ লোনসাম

 

 

ইকুয়েডরের আর্চিপেলাগো দ্বীপের বিখ্যাত কচ্ছপ লোনসাম জর্জ রোববারে মারা গিয়েছে। সান্তা ক্রুজের একটি কচ্ছপ পাদন কেন্দ্রে এটি মারা যায় বলে জানিয়েছে গেলাপেগোস ন্যাশনাল পার্ক কর্তৃপক্ষ। গবেষকদের মতে, লোনসাম জর্জই ছিল পিন্তা দ্বীপের উপপ্রজাতির সর্বশেষ সদস্য। এছাড়া ডারউইনের গবেষনাস্থল বিখ্যাত ইকুয়েডর উপকূলীয় বনের কচ্ছপ প্রজাতির প্রতিনিধিও ছিল এটি। ১৯৭২ সালে পাওয়া কচ্ছপটির বয়স ১০০ বছর অনুমান করে বিজ্ঞানীরা বলেন কচ্ছপটির আরও অনেক বছর বাঁচার কথা ছিল। তবে অসময়ে কচ্ছপটির মৃত্যুর কারণ খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে দ্বীপটির ন্যাশনাল পার্কের কর্মকর্তারা। এদিকে ন্যাশনাল পার্কের পরিচালক জানিয়েছেন,দর্শনার্থীদের জন্য বিখ্যত কচ্ছপটির মৃতদেহ সংরক্ষণ করবে তারা।