Check your ETV Mail

international

সিরিয়ায় যুদ্ধাবস্থা চলছে বলে দাবি করেছেন প্রেসিডেন্ট বাসার আল আসাদ। সরকার

গঠনের পর নতুন মন্ত্রীসভায় দেয়া ভাষণে তিনি একথা বলেন। বাশার বলেন, এক বছরেরও বেশী সময় ধরে তার দেশে যুদ্ধাবস্থা চলছে। যে কোন মূল্যে এই যুদ্ধে জয়ী হতে মন্ত্রীসভাকে কাজ করার নির্দেশ দেন তিনি। এসময় চলমান পরিস্থিতিতে পশ্চিমাদের ভূমিকার তীব্র সমালোচনা করেন আসাদ। এদিকে সিরিয়াজুড়ে সহিংসতায় ২৪ সেনাসহ নিহত হয়েছে কমপক্ষে ৬৮ জন। অন্যদিকে পার্লামেন্টে দেয়া এক ভাষণে সিরিয়া সরকারকে তুরস্কের জন্য হুমকি বলে মন্তব্য করেছেন তুর্কি প্রধানমন্ত্রী তায়েপ এরদোগান।

 

জ্বলছে দাবানলের লেলিহান

 

যুক্তরাষ্ট্রের কলোরাডোতে এখনও জ্বলছে দাবানলের লেলিহান শিখা। এরই মধ্যে তাপমাত্রা সকল রেকর্ড ছাড়িয়ে গিয়েছে। গত ৫দিন ধরে কলোরাডোয় গড় তাপমাত্রা চলছে প্রায় ৩৮ ডিগ্রী সে.। সোমবারে ডেনভারে তাপমাত্রা ছিল প্রায় ৪১ ডিগ্রী সে.যা ১৯৯১ সালের রেকর্ডকেও ছাড়িয়ে গিয়েছে। অতিরিক্ত তাপমাত্রার জন্য আগুন নিয়ন্ত্রনে আনা যাচ্ছে না বলে জানিয়েছে কলোরাডো পুলিশ অগ্নিনির্বাপক কর্মীরা। এদিকে যুক্তরাষ্ট্রের এয়ারফোর্স একাডেমী থেকে শুরু করে কলোরাডো পর্যন্ত প্রায় বত্রিশ হাজার মানুষকে ঘড়বাড়ি ছেড়ে যেতে হয়েছে। এখন পর্যন্ত চার জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। ওদিকে আগুন নিয়ন্ত্রণে আনা না গেলে দাবানল আরও ১২টি রাজ্যে ছড়িয়ে পড়তে পারে আশঙ্কা করছেন কলোরাডোর গভর্নর হাইকেনলুপার

উগান্ডায় ভূমিধসে নিহত

 

আফ্রিকার দেশ উগান্ডায় ভূমিধসে নিহত হয়েছে কমপক্ষে ৭০ জন। এখনো নিখোঁজ রয়েছে শতাধিক। পূর্বাঞ্চলীয় জেলা বুডোডার মাউন্ট এলগনের একটি গ্রামে ঘটনা ঘটে। নিহতদের অধিকাংশ নারী শিশু বলে জানিয়েছে উগান্ডা রেডক্রস। এরই মধ্যে ১৮টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। গুরুতর আহত অবস্থায় জনকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। এছাড়া বেঁচে যাওয়া গ্রামবাসীদের অন্যত্র সরিয়ে নেয়া হয়েছে। ২০১০ সালে একই জেলায় অপর এক ভূমিধসে নিহত হয়েছে কমপক্ষে ৩৫০জন।

ফ্রান্সে পৌঁছেছেন মিয়ানমারের

 

ইউরোপ সফরের শেষ পর্যায়ে ফ্রান্সে পৌঁছেছেন মিয়ানমারের বিরোধী দলীয় নেত্রী অং সান সু চি। চার দিনের সফরের প্রথমদিনে ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাসোয়া ওঁলাদের সঙ্গে বৈঠক করেছেন তিনি। পরে এক যৌথ সংবাদ সম্মেলনে মিয়ানমারে গণতন্ত্র প্রতিষ্ঠা অর্থনৈতিক উন্নয়নে ফ্রান্সের সহযোগিতার চান অং সান সূ চি। এসময় দেশটিতে গণতন্ত্র প্রতিষ্ঠায় সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওঁলাদ। বুধবারে সূ চিকে ফ্রান্সের সম্মানসূচক নাগরিকত্ব দেয়া হবে। এছাড়া দেশটিতে বসবাসরত মিয়ানমারের তরুণদের সঙ্গে বৈঠক করবেন সূচি। গেলো দুই সপ্তাহে নরওয়ে, সুইজারল্যান্ড, ব্রিটেন আয়ারল্যান্ড সফর করেন তিনি।