Check your ETV Mail

bnpআগামী অর্থবছরের জন্য ঘোষিত বাজেট নির্বাচনমূখী জনগনকে ধোকা দেয়ার জন্য পাস করা হচ্ছে বলে অভিযোগ এনেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য .খন্দকার মোশাররফ হোসেন। জাতীয় প্রেসক্লাবে তেজগাঁও থানা যুবদল নেতাকর্মীদের মুক্তির দাবিতে মানববন্ধন করে। এতে .খন্দকার মোশাররফ হোসেন বলেন,সংসদে প্রধানমন্ত্রী বিদ্যুতের দাম নিয়ে যে মন্তব্য করেছেন তা জনগনের পক্ষের শক্তির কথা না। একই সাথে তিনি দাবি করেন, প্রধানমন্ত্রী তার মহাজোট সরকার এখন আর জনগনের কাছে গ্রহনযোগ্য নয়। বেগম খালেদা জিয়া সম্পর্কে প্রধানমন্ত্রীর বক্তব্যও সঠিক নয়। তিনি অভিযোগ করেন,আগামী বাজেট অর্থনীতিতে যে প্রভাব ফেলবে তার দায় সরকারকে নিতে হবে।