Check your ETV Mail

bugসংসদে বিরোধী দলের অনুপস্থিতিতেই পাশ হলো ২০১২ -১৩ অর্থবছরের ১লাখ ৯১ হাজার ৭৩৮ কোটি টাকার বাজেট। মঞ্জুরী দাবি ছাটাই প্রস্তাব আলোচনার মধ্য দিয়ে অর্থ মন্ত্রী আবুল মাল আবদুল মুহিত নির্দিষ্টকরন বিল সংসদে উপস্থাপন করেন। পরে তা পাশ হয়। পাশ করা হলো ২০১২-১৩ অর্থ বছর এবং মহাজোট সরকারের চতুর্থ এবং শেষ পুর্নাঙ্গ বাজেট। এর আগে অর্থমন্ত্রী ২০১৩ সালের জনু পর্যন্ত আর্থিক কাজ পরিচালনা কর্তৃত্বের জন্য অনুমতি চেয়ে নিদিৃষ্ট করন বিল ২০১২ সংসদে উপস্থাপন করেন। কণ্ঠ ভোটে এই বিল পাশের মধ্যে দিয়ে পাশ হয় আগামী অর্থ বছরের বাজেট। এর আগে সংসদে মোট ৫৬টি মঞ্জুরি দাবি গ্রহন করা হয়। এর মধ্যে ৮১১টি ছাটাই প্রস্বাবের মধ্যে ফজলুল আজিম ৮টি ছাটাই প্রস্বাব নিয়ে আলোচনা করেন। বিরোধী দল উপস্থিত না থাকায় তাদের প্রস্বাবগুলোর সংসদে উপস্থাপিত হয়নি। এবারের বাজেটে রাজস্ব ব্যয় ধরা হয়েছে ১লাখ ৯১ হাজার ৭৩৮ কোটি টাকা। এরমধ্যে রাজস্ব আয় ১লাখ ৩৯ হাজার ৬৭০ কোটি টাকা আর বাজেট ঘাটতি হবে ৫২ হাজার ৬৮ কোটি টাকা। বিদেশী অনুদান লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে হাজার ৪৪কোটি টাকা। ঘাটতি অর্থ দেশী বিদেশী উতস থেকে ঋণ হিসাবে সংগ্রহ করবে সরকার।