|
10 July 2012
এমএলএম কোম্পানী বিডিএস ক্লিক সেন্টারের ভুক্তভোগীদের টাকা দাবীর খবর সংগ্রহ করতে গিয়ে এবার হামলার শিকার
হলেন একুশে টেলিভিশনের ক্যামেরাম্যান ও বিপোর্টার। মঙ্গলবার দুপুরে ধানমন্ডিতে কোম্পানীটির ব্যবস্থাপনা পরিচালকের বাড়ি ভাংচুরের সময় বিনিয়োগকারীদের হামলার শিকার হন তারা। এর আগে বিডিএসের অফিসে গিয়ে বিনিয়োগকারীরা টাকা দাবী করে রাস্তা অবরোধ করে রাখে। বিডিএস ক্লিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক শাহেদ করিমের বাড়িটি এভাবেই ভাংচুর করে বিক্ষিপ্ত বিনিয়োগকারীরা। এসময় তারা বাড়ি লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে। এই খবর সংগ্রহের সময় বিনিয়োগকারীদের একটি ঢিল এসে লাগে একুশে টেলিভিশনের ক্যামেরাম্যানের ডান পাশের গালে। এর পর বিনিয়োগকারীরা হঠাৎ করে ক্যামেরা থেকে টেপটি ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। এসময় তারা রিপোর্টার ও ক্যামেরাম্যান দুই জনকেই মারধর শুরু করে। তাদের একটাই দাবী ক্যাসেটে তাদের ছবি রয়েছে তাই ক্যাসেটটি তাদের দিয়ে দিতে হবে। এসময় তারা মাইক্রোফোনও ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। রক্তাক্ত অবস্থায় ক্যামেরাম্যান আনোয়ার রাস্তায় পড়ে যাওয়ার পরও বিনিয়োগকারীরা মারধর করতে থাকে। এক পর্যায়ে আনোয়ার অজ্ঞান হয়ে পড়লে বিনিয়োগকারীরা ভয়ে পালিয়ে যায়। আনোয়ারকে নেয়া হয় বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে। পরে বিনিয়োগকারীরা ধানমন্ডির বারো bv¤^v‡i বিডিএসের অফিসে গিয়েও ভাংচুর করে। এক পর্যায়ে তারা রাস্তা অবরোধ করে রাখে। তাদের দাবী প্রায় সাড়ে চার লাখ বিনিয়োগকারীর প্রায় সাড়ে তিনশো কোটি আটকে আছে কোম্পানীটির কাছে। পরে পুলিশ এসে কোম্পনীটির কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা নেয়ার আশ্বাস দিলে বিনিয়োগকারীরা অবরোধ তুলে নেয়।



