|
10 July 2012

পদ্মা সেতু নির্মানে দুর্ণীতির বিষয়ে বিশ্বব্যাংকের বিবৃতিতে প্রধানমন্ত্রী, সাবেক যোগাযোগমন্ত্রী ও অর্থমন্ত্রীকে দোষারোপ
করা হয়েছে বলে দাবি করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় প্রেসক্লাবে আলোচনা সভায় তিনি এ দাবি করেন। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, আন্তর্জাতিক বিশ্বের অভিযোগের তীর এখন প্রধানমন্ত্রীর দিকে। জাতীয় প্রেসক্লাবে পদ্মা সেতুর অর্থায়নে সৃষ্ট পরিস্থিতি নিয়ে আলোচনা সভার আয়োজন করে জিয়া আদর্শ সংসদ। আলোচনায় মির্জা ফখরুল অভিযোগ করেন, আন্তর্জাতিক ভাবে পদ্মা সেতুর দূর্নীতিতে প্রধানমন্ত্রীর পরিবারের সদস্যদের নাম উল্লেখ করা হয়েছে। পদ্মা সেতু সংক্রান্ত বিশ্বব্যাংকের সকল চিঠি জনগনের সামনে প্রকাশের দাবিও জানান তিনি। একই আলোচনায় স্থায়ী কমিটির সদস্য ড.মঈন খান দাবি করেন, পদ্মা সেতুর নামে জনগনের কাছ থেকে টাকা আদায় জনগন মেনে নেবে না। জাতীয় প্রেসক্লাবে এক আলোচনায় অংশ নিয়ে বিএনপি নেতা রফিকুল ইসলাম মিয়া বলেন, দূর্ণীতির সাথে যুক্ত মহাজোট সরকারের মন্ত্রীদের বিচার করা উচিত। নাসির উদ্দিন পিন্টুর মুক্তির দাবিতে চকবাজার ছাত্রদল প্রেসক্লাবের সামনে মুক্ত আলোচনার আয়োজন করে। এতে জয়নুল আবদীন ফারুক দাবি করেন, পদ্মা সেতুর নামে স্লিপ কেটে টাকা আদায় হাস্যকর।



