Check your ETV Mail

international news

মিশরের ক্ষমতা পুরোপুরি বেসামরিক আইনের অধীনে পরিচালিত হবার পক্ষে পূর্ণ সমর্থন

দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনমিশর সফরে প্রেসিডেন্ট মুরসির সাথে আলোচনার পর তিনি বলেছেন, এই পরিস্থিতিতে দরকার সমঝোতা আর সত্যিকারের রাজনীতি মিশরের সামরিক কাউন্সিলকেও তাদের অন্তবর্তীকালীন নের্তৃত্বের জন্য ধন্যবাদ জানিয়েছেন হিলারিমুসলিম ব্রাদারহুডের ফ্রিডম এন্ড জাস্টিস পার্টির পক্ষে মোহাম্মদ মুরসির প্রেসিডেন্ট নির্বাচিত হবার পর থেকেই মিশরে সামরিক পরিষদ আর বিচারবিভাগের সাথে দ্বন্দ্ব-বিরোধে শাসনব্যবস্থায় অস্থিরতা চলছে

ত্রেমসে অভিযানে

সিরিয়ার ত্রেমসে অভিযানে কোন ভারী অস্ত্র ব্যবহার করা হয়নি বলে দাবি করেছে আসাদ সরকারতাদের দাবি এটি গণহত্যা নয়, ক্ষুদ্র অস্ত্র ব্যবহার করে অভিযান চালানো হয়েছেত্রেমসে হত্যাকান্ডের ঘটনায় আসাদ বাহিনী ভারী অস্ত্রব্যবহার করেছে বলে অভিযোগ করে জাতিসংঘ পর্যবেক্ষক দলত্রেমসে হত্যাকান্ডের তদন্ত অব্যহত রয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ পর্যবেক্ষক দলগেলো সপ্তাহের ওই হামলায় দেড়শরও বেশী মানুষ নিহত হয়

বিল প্রত্যাহার

পাকিস্তানের ইন্টার-সার্ভিস ইন্টেলিজেন্স, আই এস আই এর গ্রহনযোগ্যতা বিল প্রত্যাহার করে নিলেন রাষ্ট্রপতির মুখপাত্র ফারহাতুল্লাাহ বাবরগেলো সপ্তাহে বাবর পাকিস্তান পার্লামেন্টের উচ্চ কক্ষে এ বিল উত্থাপন করেন ক্ষমতাসীন পাকিস্তান পিপল্‌স্‌ পার্টির সদস্যদের নিয়ে গঠিত বিশেষ কমিটি অনুমোদন না দেয়ায় ফারহাতুল্লাাহ বাবর বিলটি প্রত্যাহার করে নেন একইসঙ্গে শক্তিশালী নিরাপত্তা প্রতিষ্ঠার বিরোধীরাও তাকে এ সিদ্ধান্ত নিতে প্রভাবিত করেছে বলেও ধারণা করা হচ্ছে প্রস্তাবিত আই এস আই আইন ২০১২ অনুযায়ী গোয়েন্দা সংস্থাকে পার্লামেন্ট ও প্রধানমন্ত্রীর কাছে জবাবদিহি করতে হবে