|
17 July 2012

বিক্ষোভ অব্যাহত রেখেছে দেশটির ইসলামিক
পাকিস্তানে ন্যাটো রশদ সরবরাহ পথ খুলে দেয়ার প্রতিবাদে বিক্ষোভ অব্যাহত রেখেছে দেশটির ইসলামিক রাজনৈতিক দলগুলো। সোমবার পেশোয়ারে জামায়াতে ইসলামি দলের কয়েক’শ নেতাকর্মী এ বিক্ষোভে অংশ নেয়। পাকিস্তান দিয়ে ন্যাটো তাদের সরঞ্জাম আফগানিস্তানে নেয়া শুরু করায়, এটি ইসলামাবাদের জন্য হুমকি বলে অভিযোগ করেন দলটির প্রধান সাইয়েদ মোনাওয়ার হাসান। এদিকে পাকিস্তানের দক্ষিনাঞ্চলের শহর করাচির বন্দর এলাকায় ন্যাটো রসদ সরবরাহ পথে প্রতিবাদ জানায় জামায়াতের শত শত কর্মী। এ সময় বিভিন্ন পোস্টার ও ব্যানারে তারা ন্যাটো কর্মকান্ড বন্ধের দাবি জানায়।
কাছেই পৌছে গেলো নাসার নভোযান কিউরোসিটি
মঙ্গলের খুব কাছেই পৌছে গেলো নাসার নভোযান কিউরোসিটি রোভার। আসছে ৬ই আগস্ট নভোযানটি মঙ্গলে অবতরণ করবে বলে জানিয়েছে মার্কিন মহাকাশ সংস্থা-নাসা। গেলোবছর নভেম্বরে ফ্লোরিডার কেপ কানাভেরাল থেকে যাত্রা করে রোবার। ছয় চাকার এই যানটির ওজন প্রায় একটন। মঙ্গলে পৌছাতে অতিক্রম করতে হচ্ছে তিনশ ৫৪ মিলিয়ন মাইল। আর ঘন্টায় অতিক্রম করছে ১৩ হাজার দুশ মাইল। আড়াই বিলিয়ন ডলারে নির্মিত রোভার লাল গ্রহ মঙ্গলে দুবছর অনুসন্ধান চালাবে। তবে রোবারের মঙ্গলে অবতরণ কঠিন হবে বলে মন্তব্য করেছেন নাসার বিজ্ঞানীরা। আর সফল অবতরণের নিশ্চয়তাও দিতে পারছেন না বিজ্ঞানীরা।



