Check your ETV Mail

international

আবারো বোমায় কেঁ উঠলো ইরাক। বাগদাদসহ ১৩টি শহরে দফায় দফায় বোমা

হামলা গুলিতে নিহত হয়েছে কমপক্ষে ৯১ জন। আহত হয়েছে দুশতাধিক। বাগদাদে এবং সদর শহরের সরকারি বাসভবন লক্ষ্য করে হামলা চালানো হয়। এতে নিহত হয় ১২ জন। উত্তরাঞ্চলীয় শহর কিরকুকে চালানো হয় সাত দফা গাড়ি বোমা হামলা। এছাড়া হামলা চালানো হয়েছে তাজিতে। এতে ১৪ পুলিশসহ নিহত হয়েছে অন্তত ৪১ জন। নিহতদের অধিকাংশই সাধারণ মানুষ। হামলা চালানো হয়েছে ধুলুইয়া, সাদিয়া, খান বেনি সাদ, টুজ খুরমাতু এবং দিবিয়ায়ও। এসব হামলার মধ্যে শুধু ধুলুইয়ায় নিহত হয়েছে ১৫ সরকারী সেনা। এদিকে রোববার বাগদাদে অপর এক হামলায় নিহত হয় ১৭ জন।

হামলার ঘটনায় হতাহতের পরিবারের

যুক্তরাষ্ট্রের কলোরাডোতে ব্যাটমান মুভির প্রিমিয়ার শো তে হামলার ঘটনায় হতাহতের পরিবারের সঙ্গে দেখা করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। এসময় গভীর শোক সহানুভূতি প্রকাশ করেছেন তিনি। রোববার সন্ধ্যার খানিকটা আগে কলোরাডোর অরোরাতে পৌঁছেছেন প্রেসিডেন্ট বারাক ওবামা। সেখানে ইউনিভার্সিটি অফ কলোরাডো হসপিটালে হতাহতের পরিবারের সঙ্গে দেখা করেন তিনি। এসময় হতাহতের স্বজনদের উদ্দেশ্যে তিনি বলেন যুক্তরাষ্ট্রের সকল নাগরিক তাদের নিয়ে উদ্বিগ্ন শোকাহত। এদিকে হামলার সঙ্গে জড়িত ২৪ বছর বয়সী জেম্‌স্‌ হোম্‌স্‌কে গ্রেপ্তার করা হয়েছে। তবে সে কোন কথা না বলায় এখনও হামলার কারণ উদ্ধার করা যায়নি বলে জানিয়েছেন অরোরা পুলিশ প্রধান ড্যান ওয়াটস্‌।

প্রণব মুখার্জীর বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ

২৫ শে জুলাই ভারতের নয়া রাষ্ট্রপতি প্রণব মুখার্জীর বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ হাজির করার ঘোষণা দিয়েছে আন্না হাজােও গোষ্ঠী। রোবরার অনির্দিষ্টকালের অনশনের সমর্থনে আয়োজিত র‌্যালিতে বক্তব্য দেওয়ার সময় কথা বলেন টিম আন্নার সদস্য অরবিন্দ খেজ্‌রিওয়াল। প্রধানমন্ত্রী তো দুর্নীতিগ্রস্ত ছিলোই এবার দুর্নীতিগ্রস্ত প্রেসিডেন্ট পেল তারা- এমন মন্তব্য করেছেন টিম আন্নার সদস্য অরবিন্দ খেজ্‌রিওয়াল। সেইসঙ্গে আগামী বুধবার থেকে টিম আন্নার সদস্যদের অনির্দিষ্টকালের অনশনের সিদ্ধান্তের কথাও জানিয়েছেন তিনি। আর বুধবার অনশন চলাকালেই জনসম্মুখে নয়া রাষ্ট্রপতির বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ প্রকাশ করবে তারা এদিকে ২৫ শে জুলাই রাষ্ট্রপতি হিসেবে শপথ নিতে যাচ্ছেন প্রণব মুখার্জী।

আসাদকে ক্ষমতা থেকে সরে দাড়ানো

 

সিরিয়া প্রেসিডেন্ট বাসার আল আসাদকে ক্ষমতা থেকে সরে দাড়ানো আহ্বান জানিয়েছে আরব লিগ। আরব লিগের পররাষ্ট্রমন্ত্রী আসাদকে পদত্যাগের আহ্বান জানান। এদিকে দামেস্ক হত্যাযজ্ঞের পর বিদ্রোহীরা সংঘর্ষে চালিয়ে যাওয়ারও অঙ্গিকার করে। এরপরই আহবান জানালো আরব লিগ। এদিকে দামেস্কের উপশহর বাজরেহ মেজ্জেহ বিদ্রোহীদের থেকে নিজেদের দখলে নিয়েছে আসাদ বাহিনী। এতে দুপক্ষের মধ্যে উত্তেজনা আরো বেড়ে গেছে। এছাড়া বিরোধীরা বাইরে থেকে অর্থ অস্ত্র সাহায্য পাচ্ছে বলে খবর পাওয়া গেছে।