|
23 July 2012
কান্না পছন্দ নয় হুমায়ুনের। কিন্ত কিভাবে থামাবেন মায়ের চোখের জল? আর
যে বাবা বলে ডাকা হলো না নুহাশের...আম্মা বলে কখোনো যে ডাকবেন না আদরের শিলাকে....কিভাবে থামবে এই কান্না? প্রিয় মানুষকে শেষশ্রদ্ধা জানাতে নগরীর সব পথের ঠিকানা শহীদ মিনার। রাষ্ট্রপতির পক্ষে শ্রদ্ধা জানান, তাঁর সামরিক সচিব। এরপর শ্রদ্ধা জানানো হয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে। বিদায়বেলায় শেষবারের মত তাঁকে শ্রদ্ধা জানাতে এরপর ঢল নামে সর্বস্তরের মানুষ। পরে শহীদ মিনারে যান স্ত্রী মেহের আফরোজ শাওন। শহীদ মিনারে ছুটে যাওয়া প্রায় সবার চোখই অঝোরে ভিজিয়েছেন হুমায়ূন। শ্রদ্ধা নিবেদন শেষে নামাজে জানাযার জন্য তাঁর মরদেহ নিয়ে যাওয়া হয় জাতীয় ঈদগাহ মাঠে। নামাজে জানাযায় অংশ নেন দেশের প্রধান দুই রাজনৈতিক দলের নেতা সহ সর্বস্তরের মানুষ। জানাযা শেষে তাঁর মরদেহ নিয়ে যাওয়া হয় বারডেমের হিমঘরে।



