23 January 2012
নতুন নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতি গঠিত সার্চ কমিটির সভাপতির দায়িত্ব পালন করবেন আপিল বিভাগের বিচারপতি
সৈয়দ মাহমুদ হোসেন। আর হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. নূরুজ্জামান এই কমিটির সদস্য হিসেবে কাজ করবেন।
রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান চার সদস্যের সার্চ কমিটি গঠনের পরদিন সোমবার প্রধান বিচারপতি আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের দুই বিচারপতির নাম আইন মন্ত্রণালয়ে পাঠিয়েছেন। পরে মন্ত্রিপরিষদ বিভাগ প্রজ্ঞাপন জারির মাধ্যমে তা জানাবে। নতুন ইসি গঠনের সুপারিশ তৈরি করতে গঠিত কমিটির অন্য দুই সদস্য হলেন মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক আহমেদ আতাউল হাকিম এবং সরকারি কর্মকমিশন-পিএসসির চেয়ারম্যান এ টি আহমেদুল হক চৌধুরী।
