27 January 2012
পদ্মা সেতু নির্মাণে আনা দুনীর্তির অভিযোগ দাতা গোষ্ঠী প্রমাণ করতে না পারলে তাদের কাছ থেখে ঋণ সহায়তা নেবে
না বাংলাদেশ। একথা বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইনস্টিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ-আইডিইবি'র ১৯ তম জাতীয় সম্মেলনের উদ্বোধন করতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, প্রয়োজনে পিপিপির মাধ্যমে পদ্মাসেতু প্রকল্প বাস্তবায়ন করা হবে। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের ১৯তম সম্মেলনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। তিনি সীমিত সম্পদ ব্যবহার করে দেশের উন্নয়ন নিশ্চিতে প্রকৌশলীদের প্রতি আহবান জানান। শেখ হাসিনা বলেন, রাজধানীর যানযট নিরসনে এলাকাভিত্তিক উন্নয়ন পরিকল্পনা ও পরিকল্পিত নগরী গড়ে তোলা জরুরী।
পদ্মাসেতু নির্মানে অর্থের বিকল্প উৎস হিসেবে যেকোন দেশ, ব্যক্তি বা প্রতিষ্ঠানের সহযোগিতা নিতে সরকার প্রস্তুত বলেও জানান প্রধানমন্ত্রী।
অনুষ্ঠানে তিনি ডিপ্লোমা প্রকৌশলীদের দাবি-দাওয়া বিবেচনার আশ্বাস দেন। পরে নির্মান স্থাপনায় বিশেষ অবদানের জন্য কৃতি ডিপ্লোমা প্রকৌশলীদের হাতে পুরস্কার তুলে দেন।
