Check your ETV Mail

suronjitকাগজে কলমে থাকলেও বাস্তবে রেলের অনেক জমিই বেহাত হয়ে গেছে বলে জানালেন রেল মন্ত্রী সুরঞ্জিত সেন গুপ্তসরকারি বেসরকারি বিভিন্ন সংস্থাসহ ব্যাক্তি খাতে গনহারে রেলের জমি লিজ দেয়ায় এ পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে অভিমত তার বৃহস্পতিবার ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রিজ আয়োজিত সেমিনারের প্রধান অতিথির বক্তব্যে এ সবকথা বলেন তিনিস্বাধীনতাউত্তর বাংলাদেশে মোট রেলপথ ছিল ২ হাজার ৮৫৮ কিলোমিটার, রেল স্টেশন ছিল ৪৬৬টিধীরে ধীরে তা সমপ্রসারণ হওয়ার কথা থাকলেও ঘটেছে উল্টো কমেছে রেল স্টেশনের সংখ্যাবেহাত হয়েছে রেলের অনেক জমিইঅবৈধ দখলদারদের পাশাপাশি সরকারি বেসরকারি অনেক সংস্থাকেই দীর্ঘ মেয়াদে রেলের জমি লিজ দেয়ায় এ পরিস্থিতি সৃষ্টি হয়েছে জানালেন রেল মন্ত্রী
রেল মন্ত্রনালয় তুলে দেয়া দেশের ইতিহাসে সবচেয়ে ভুল সিদ্ধান্ত ছিল বলে উল্লেখ করেন রেল মন্ত্রী
তাই রেলকে শক্তিশালি বাজেট করার ক্ষমতাও রেল মন্ত্রনালয়ের হাতে দেয়ার দাবি তার
দেশের অর্থনীতিকে গতিশীল করতে রেলকে শক্তিশালি করার কোন বিকল্প নেই বলেও উল্লেখ করেন রেল মন্ত্রী