27 January 2012
সংসদে দেয়া ভাষনে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান সংবিধানের পঞ্চোদশ সংশোধনী নিয়ে যে সন্তোষ প্রকাশ করেছেন, তা প্রত্যাখ্যান
করেছেন, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পাশাপাশি ভাষণে বিগত সরকারের আমলে জঙ্গিবাদের উত্থানের যে কথা বলা হয়েছেন, তার সঙ্গেও একমত নন মির্জা ফখরুল। জিয়াউর রহমানের ৭৬তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে, বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে আলোচনা সভায় আয়োজন করে জাতীয়তাবাদী কৃষক দল। এতে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অভিযোগ করেন, বর্তমান সরকার তাবেদারি রাষ্ট্র কায়েম করতে দেশের অর্থনীতি, শ্রমবাজার, তৈরিপোষাকসহ সকল খাতকে নষ্ট করেছে। পরে রাষ্ট্রপতির দেয়া ভাষণ নিয়েও কথা বলেন, তিনি।
এদিকে, ২৯শে জানুয়ারির গণমিছিল সফল করতে ঢাকার বিভিন্ন ওয়ার্ড নেতাদের সঙ্গে যৌথ সভা শেষে বিএনপি নেতা মির্জা আব্বাস অভিযোগ করেন, ক্ষমতা ধরে রাখার নীল নকশার অংশ হিসেবেই অনুসন্ধান কমিটি গঠন করা হয়েছে।
সংবিধানের পঞ্চদশ সংশোধোনীতে নির্যাতনমূলক আইন সংযোজন করা হয়েছে বলে মন্তব্য করলেন বিরোধীদলীয় চিফ হুইপ জয়নাল আবেদিন ফারুক। ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের বার্ষিক সাধারণ সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
