Check your ETV Mail

বিরোধী দলের নেত্রী খালেদা জিয়া মানুষকে শান্তিতে থাকতে দেবেন না, তাই সরকারের সকল কাজ বন্ধ করে দেওয়ার হুমকি দিচ্ছেন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের নেতাকর্মীর সঙ্গে মত বিনিময়ের সময় এ কথা বলেনপ্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ গনতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন চালিয়ে গেলেও বিরোধীদলীয় নেতা পরিকল্পনা করেন সেনাবাহিনীতে অভু্যত্থান ঘটানোর প্রধানমন্ত্রীর বাসভবন গনভবনে লক্ষ্মীপুর জেলার নেতা-কর্মীদের সঙ্গে মত বিনিময়ের আগে প্রধানমন্ত্রী তার সূচনা বক্তৃতায় নানাখাতে সরকারের সাফল্য আর চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলেনবিদু্য পরিস্থিতির উন্নয়ন, খাদ্য উপাদন বাড়ানোর পাশাপাশি সন্ত্রাস, জঙ্গিবাদ, ভোট চুরির বন্ধে সরকারের সাফল্যের বর্ণনা দেন তিনিতবে বিরোধী দলের পক্ষ থেকে এইসব অর্জন নস্যাত করার চেষ্টা হচ্ছেও বলে অভিযোগ করেন প্রধানমন্ত্রী
শেখ হাসিনা বলেন
, ৭৫ এ বঙ্গবন্ধুকে হত্যা করার পর মানুষের গনতান্ত্রিক অধিকার কেড়ে নেয়া হয়েছিলো, সেনাবাহিনীতে ১৮/১৯ টি কু্যর মধ্য দিয়ে ক্ষতিগ্রস্থ করা হয়েছিলো সেনাবাহিনীকেও
শেখ হাসিনা সব
ধরনের চক্রান্ত সম্পর্কে দেশবাসীকে সজাগ থাকার আহ্বান জানিয়ে বলেন, যতই বাধাই আসুক, প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত সুসম উন্নয়নের সুফল পৌছে দেয়ার কর্মযজ্ঞ অব্যাহত থাকবে