Check your ETV Mail

PMপ্রতিটি জেলায়-উপজেলায় দুঃস্থ ও এতিম শিশুদের শিক্ষিত করে তুলতে নতুন প্রকল্প নিচ্ছে সরকারবঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে বিভিন্ন বছরে আয়োজিত শিশুদের চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কথা বলেনপ্রধানমন্ত্রী ৭৫ পরবতী সময়ে দেশের ভয়ানক অবস্থার স্মৃতিচারণ করে বলেন, দেশে ফিরে আসার পর জিয়া সরকার তাকে তার বাবা বঙ্গবন্ধুর বাড়িতে পর্যন্ত ঢুকতে দেয়নি

ওসমানি স্মৃতি মিলনায়তনে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর আয়োজিত এই অনুষ্ঠানে ২০০৬, ২০০৮, ২০০৯ এবং ২০১০ সালে অনুষ্ঠিত রচনা ও শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার দেয়া হয়প্রধানমন্ত্রী তার বক্তৃতায় বলেন, শিশুরা একদিন বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়বে, একটি শিশুও যাতে শিক্ষার অধিকার থেকে বঞ্চিত না হয় তার ব্যবস্থা নিচ্ছে সরকার
প্রধানমন্ত্রী বলেন
, পচাত্তোর পরবর্তী সময়ে বঙ্গবন্ধু দেশ গড়ার পরিকল্পনা বাস্তবায়নের পথ রুদ্ধ করে দেয় সামরিক শাসকরাজেনারেল জিয়া আওয়ামী লীগের রাজনীতি করার সুযোগ করে দেয়ার বিএনপির দাবি সম্পর্কে সরাসরি কথা না বললেও প্রধানমন্ত্রী বলেন, দেশে ফিরে তাকে ধানমন্ডী ৩২ নম্বরের বাড়ির সামনের রাস্তায় বসে মিলাদ করতে হয়েছে
বিচারপতি সাত্তারের সময় প্রথম বাবার বাড়িতে ঢুকার কথা বলতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন প্রধানমন্ত্রী

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন
, এখন থেকে প্রতিবছর জাতির জনকের জন্মবার্ষিকীতে শিশুদের প্রতিযোগিতা ও পুরস্কার নিয়মিত করা হবে