Check your ETV Mail

Mirza Fakrulবিএনপির সিনয়র যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, দেশকে দুর্বল-নতজানু ও পরনির্ভরশীল করার জন্যই তারেক রহমানের উপর আক্রমন করছে সরকারবর্তমান গণতন্ত্রবিরোধী সরকারের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ আন্দোলনের আহবানও জানান তিনিশনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউট মিলনায়তনে তারেক রহমানের দ্বিতীয় কারা মুক্তির আলোচনায় তিনি এই আহবান জানান
বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের কারা মুক্তি দিবস উপলক্ষে এই আলোচনা সভার আয়োজন করা হয়
সভায় দলের সিনিয়র যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল সরকারের বিরুদ্ধে অভিযোগ করে বলেন, বর্তমান সরকার এক এগারোর অবৈধ তত্বাবধায়ক সরকারের ফসলতারেক রহমানের রাজনৈতিক দুরদর্শীতায় ভীত হয়েই তাকে অপদস্থ করার চেষ্টা করা হচ্ছে
আর বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খাঁন বলেন
, তারেক রহমানের চাওয়া পূরন করতে দলে আগামীতে তরুণ নেতৃত্ব আনতে হবে
আলোচনার অন্যান্য বক্তরা বলেন
, দলের ভবিষ্যত তারেক রহমানকে বিদেশ থেকে মুক্ত অবস্থায় দেশে ফিরিয়ে আনার জন্য সরকারকে বাধ্য করা হবে