04 September 2010
বিডিআর বিদ্রোহের মামলায় ২৪ রাইফেলস ব্যাটালিয়নের সদস্যদের বিরুদ্ধে সাক্ষ্য নিতে শুরু করেছে আদালত। প্রথম দিনে মামলার
বাদি ও ১ নম্বর স্বাক্ষী জেসিও সুবেদার মতিউর রহমান এই ইউনিটের ৬৬৭ জন আসামীর মধ্যে ৩৩জনের বিরুদ্ধে সাক্ষ্য দেন। আদালত কাল পর্যন্ত মূলতবি করা হয়েছে।
আসামীদের বিরুদ্ধে সাক্ষ্য দিতে গিয়ে প্রমান হিসেবে আদালতের কাছে স্থির ও ভিডিও চিত্র তুলে ধরলেন মামলার বাদী। এসময় জওয়ানদের কয়েক জনের ছবি দেখিয়ে আদালত জানতে চান এগুলো তাদের ছবি কিনা। বেশির ভাগ জওয়ানই নিজের ছবিকেই অস্বীকার করেন। সংশ্লিষ্ট কতর্ৃপক্ষ বলছেন, এসব ছবি ও ভিডিও চিত্র বিচারকাজে প্রমাণ হিসেবে আমলে নেয়া হবে।
অভিযুক্ত জওয়ানদের সহায়তা করতে মেজর পদ মর্যাদার দুজন কর্মকর্তাসহ মোট ১৯জন বেসামরিক আইনজীবি আদালতে উপস্থিত ছিলেন।
এই ইউনিটের ৬৬৭ জন আসামীর মধ্যে ২৯ জন নিজেদের দোষ স্বীকার করলেও বাকিরা নিদের্াষ দাবি করেছেন নিজেদের।
