Check your ETV Mail

Home ministerচাঁদাবাজ কিম্বা খুনি তা যে দলেরই হোক না কেন কাউকেই ছাড় দেবে না সরকারআজ শনিবার সকালে রাজধানীর বিভিন্ন মার্কেটে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করতে গিয়ে তিনি এ কথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন

রাজধানীর ফার্মগেট, মিরপুর, গুলশান এবং উত্তরা এলাকার বিভিন্ন মার্কেটের আইনশৃঙ্খলা পরিস্থিতি দেখতে এসে স্বরাষ্ট্রমন্ত্রী বললেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় অনেক ভালোকোথাও চাঁদাবাজির ঘটনা ঘটছে না তবে পুলিশ ও সরকার দলীয় লোকদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ নাকচ করে স্বরাষ্ট্রমন্ত্রী বললেন, চাদাবাজ যে দলেরই হোক না কেন তার বিরুদ্বে কঠোর ব্যবস্থা নেবে সরকার
এছাড়া তিনি আরো বলেন
, যুবলীগ নেতা ইব্রাহিম হত্যা মামলায় তদন্ত চলছেএমপি শাওন দোষী হলে অবশ্যই তার বিচার করা হবে
এ সময় নতুন আইজিপি হাসান মাহমুদ খন্দকার
, র্যাব ডিজি মোখলেছুর রহমানসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বড় কর্মকর্তারা উপস্থিত ছিলেন