ট্রেনের অগ্রিম টিকিট কেনার শেষ দিনে টিকিট না পাওয়ায় যাত্রীদের তোপের মুখে পড়ে রেল কর্তৃপক্ষ। স্টেশন মাস্টার যাত্রীদের
অভিযোগের ব্যাপারে কোনো উত্তর দেনই না, বরং তিনি এসব অভিযোগকে অতিরঞ্জিত বিষয় হিসেবে মন্তব্য করেন। এদিকে ঈদের এক সপ্তাহ বাকি থাকলেও এখনো ঘড়মুখো মানুষের ভীড় লক্ষ্য করা যায়নি বাস স্টেশনগুলোতে। অন্যদিক, কাল থেকে ছাড়া হবে স্পেশাল লঞ্চের আগাম টিকিট। ট্রেনের আগাম টিকিটের বিক্রি শেষদিনে টিকিট ফুরিয়ে যাবার ঘোষণায় ক্ষুব্ধ হয়ে ওঠেন লাইনে দাঁড়ানো যাত্রীরা। তাদের কেউবা এসেছেন শুক্রবার রাতে আবার আবার কেউবা সেহরি শেষ করে।
নিলফামারি, সৈয়দপুরগামী নীলসাগরের জন্য বরাদ্দ টিকিটের সংখ্যা ৬৬৫টি। একজন যাত্রী কিনতে পারবেন সর্বোচ্চ চারটি টিকিট। কমলাপুরের জন্য বরাদ্দ ২১৭ টি টিকিট। এইসংখ্যক টিকিটের জন্য কাউন্টারের সামনে লম্বা লাইন।
টিকিট সংক্রান্ত নানা অব্যবস্থাপনা নিয়ে অনেকেই অভিযোগ করেন স্টেশন মাস্টারের কাছে। তবে এসবের কোন সদউত্তর দিতে পারেনি তিনি।
বাসের টিকিট সংগ্রহে ভাটা পড়েছে বেশ অনেকটা। ঈদের সাতদিন বাকি থাকলেও বাস টার্মিনালগুলোতে নেই টিকিট ক্রেতাদের ভীড়।
ঈদের ঠিক আগ মূহুর্তে বরাবরই যানবাহনের ভোগান্তিতে পড়েন যাত্রীরা। এবার এই ভোগান্তি এড়াতে অনেকেই বাড়ি চলে গেছেন বেশ আগেই।
ট্রেনের আগাম টিকিটের যাত্রীরা রাজধানী রছাড়তে শুরু করবে কাল থেকে। যাত্রীদের প্রত্যাশা টিকিটের ভোগান্তির পর আবার যেনো না পড়তে হয় যানবাহনের ভোগান্তিতে।
