আর কদিন বাদেই ঈদ। এরই মধ্যে প্রায় সব প্রস্তুতি শেষ করেছে জাতীয় ঈদগাহ কর্তৃপক্ষ। বৃষ্টিতে যাতে দুভের্াগ না
বাড়ে সেজন্য এবার রাখা হয়েছে ড্রেনেজ ব্যবস্থা। নিরাপত্তাও নেয়া হয়েছে সর্বোচ্চ। মুসলি্লরা যাতে ঈদুল ফিতরের নামাজ নির্বিঘ্নে পড়তে পারেন সেজন্য এবারে আনুসাঙ্গিক সব কাজে ব্যয় হচ্ছে প্রায় দেড় কোটি টাকা। রাজধাণীর জাতীয় ঈদগাহে এবারে একসঙ্গে নামাজ পড়তে পারবেন ২৫ হাজার নারীসহ প্রায় সোয়া লাখ মানুষ। ধর্ম, স্থানীয় সরকার ও পূর্ত মন্ত্রণালয়ের সম্মিলিত উদ্যোগে কাজ চলছে ঈদগাহ ময়দান সংস্কারের। দুই লাখ ৫৭ হাজার বর্গফুট এলাকাজুড়ে করা হয়েছে প্যান্ডেল। যার সবটাই ওয়াটার প্রুফ। এছাড়া পাশের খালি জায়গাতেও রাখা হচ্ছে নামাযের ব্যবস্থা।
এরই মধ্যে শেষ হয়ে গেছে প্যান্ডেল নির্মাণ এবং পানি নিষ্কাশন ব্যবস্থার কাজ। বৃষ্টির কারণে যাতে নামায বিঘি্নত না হয়, তার জন্য পানি নিষ্কাশনে রাখা হয়েছে বিশেষ ব্যবস্থা। সকাল সাড়ে আটটায় অনুষ্ঠিত দেশের প্রধান এই জামায়াতে ইমামতি করবেন বায়তুল মোকাররমের খতিব। আর এই জামায়াতে নামাজ আদায় করবেন রাষ্ট্রপতিসহ দেশের বিশিষ্ট জনেরা।
