সরকারী ও বেসরকারী উভয় খাতের উন্নয়নকে গুরুত্ব দিয়ে নতুন জাতীয় শিল্পনীতির খসড়া অনুমোদন করেছে মন্ত্রী
পরিষদ। আজ সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেয়া হয়। এছাড়াও বৈঠকে জনস্বার্থ সংশ্লিষ্ট তথ্য প্রকাশ সুরক্ষা প্রদান আইনের খসড়া, পৌরসভা আইন ২০০৯ এবং বিদ্যুত ও জ্বালানীর দ্রুত সরবরাহ বৃদ্ধি বিশেষ বিধান আইনেরও অনুমোদন দেয়া হয়েছে।,বৈঠক শেষে এসব তথ্য জানান প্রধানমন্ত্রীর প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ। ও অনুমোদন দেয়া হয়েছে। বিদ্যুত ও জ্বালানীর দ্রুত সরবরাহ বৃদ্ধি বিশেষ বিধান আইনটিরও অনুমোদন দেয়া হয় । সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রীসভার বৈঠকে এসব সিদ্ধা্ন্ত নেয়া হয় ।
মন্ত্রী সভার নিয়মিত বৈঠকে উপস্থাপিত জাতীয় শিল্পনীতি ২০১০ এর খসড়ায় বলা হয়েছে, ,পাবলিক - প্রাইভেট পার্টনারশীপ তথা পিপিপির ভিত্তিতে শিল্প নীতি পরিচালিত হবে । বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের এসব তথ্য জানান।
এছাড়াও স্থানীয় সরকার - পৌরসভা আইনটিও সংশোধন করে অনুমোদন দিয়েছে মন্ত্রী সভা ।
জনস্বার্থ সংশ্লিষ্ট তথ্য প্রকাশ সুরক্ষা প্রদান আইনটির খসড়ারও চূড়ান্ত অনুমোদন দেয়া হয়েছে। এদিকে, বিদ্যুৎ ও জ্বালানীর দ্রুত সরবরাহ বৃদ্ধির বিশেষ বিধানটিরও অনুমোদন দেয়া হয় ।
