06 September 2010
প্রথমবারের মতো সারাদেশে অভিন্ন প্রশ্নপত্রে জুনিয়র স্কুল সার্টিফিকেট- জেএসসি পরীক্ষা আগামী ৪ঠা নভেম্বর থেকে শুরু
হবে । সচিবালয়ে শিক্ষা মন্ত্রী এক সাংবাদিক সম্মেলনে এ তথ্য জানান। শিক্ষা মন্ত্রী বলেন, জেএসসি পরীক্ষায় দেশের ৮টি সাধারন শিক্ষা বোর্ডের অধীনে ১২ লাখ ৪৮ হাজর ৭৮ জন ছাত্রছাত্রী অংশ নেবে। আর মাদ্রাসা বোর্ডের অধীনে জেডিসি পরীক্ষায় অংশ নেবে ২ লাখ ৭২ হাজার ৬৫৩ জন ছাত্রছাত্রী । সর্ব মোট ১৫ লাখের বেশী ছাত্রছাত্রী এ পরীক্ষায় অংশ নেবে ।
