19 January 2012

বাংলাদেশ প্রিমিয়ার ক্রিকেট লীগ বিপিএলের ক্রিকেটার্স নিলামে সর্ব্বোচ্চ ৭ লাখ ডলারে পাকিস্তানের শহীদ আফ্রিদিকে কিনে নিয়েছে ঢাকা গ্ল্যাডিয়েটরস । দ্বিতীয় সর্ব্বোচ্চ ৫ লাখ ৫১ হাজার ডলারে ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইলকে কিনেছে বরিশাল বানার্স । আফ্রিদিকে কেনার জন্য ৫ লাখ ডলারে ৫টি ফ্যাঞ্চাইজি ডাক দেয় । টাই ব্রেকারে শেষ পর্যন্ত ৭ লাখ ডলারে আফ্রিদির মালিক হয় ঢাকা । ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিস গেইলের জন্যও বরিশাল ও রাজশাহীর মধ্যে টাইব্রেক হয় । এছাড়া বিদেশী ক্রিকেটারদের মধ্যে এ ক্যাটাগরিতে ৩ লাখ ডলারে কিরন পোলার্ড কে কিনেছে ঢাকা । বাংলাদেশী এ ক্যাটাগরির ক্রিকেটারের মধ্যে সর্ব্বোচ্চ ২ লাখ ডলারে খুলনায় বিক্রি হয়েছেন নাসির হোসেন । এছাড়া জাতীয় দলের সহ অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদকে ১ লাখ ১০ হাজার ডলারে কিনেছে চট্টগ্রাম । জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মূর্তজাকে ৪৫ হাজার ডলারে কিনেছে ঢাকা । বিদেশী বি ক্যাটাগরিতে ড্যারন স্যামুয়েলকে ৩ লাখ ৬০ হাজার ডলারে কিনেছে রাজশাহী । বি ক্যাটাগরিতে দেশীয় ক্রিকেটারদের মধ্যে সবের্াচ্চ ১ লাখ ১০ হজার ডলারে জহুরুল ইসলামকে দলে ভিড়িয়েছে চট্টগ্রাম ।
মাদ্রিদকে ২-১ গোলে হারিয়েছে বার্সা
পিছিয়ে পড়েও বছরের প্রথম এল ক্ল্যাসিকোতে জয় পেলো বার্সেলোনা। সান্তিয়াগোর বার্নাব্যু স্টেডিয়ামে কিংস কাপের কোয়ার্টার ফাইনালে প্রথম লেগে রিয়াল মাদ্রিদকে ২-১ গোলে হারায় বার্সা। এ দৃ'দলের দ্বিতীয় লেগের খেলাটি হবে ২৫শে জানুয়ারী । খেলার শুরুতেই রোনালদোর গোলে এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ। ১১ মিনিটে থ্রু পাস থেকে বল পেয়ে বার্সার দুই ডিফেন্ডারকে কাটিয়ে বা দিক থেকে কোনাকোনি শটে গোল করেন রোনালদো। প্রথমার্ধে আর কোন গোল না হলে এক গোলে লিড নিয়েই মাঠ ছাড়ে হোসে মারিনহোর শিষ্যরা। দ্বিতীয়ার্ধে গোল পরিশোধের জন্য আক্রমনের মাত্রা বাড়িয়ে দেয় পেপ গার্দিওলার শিষ্যরা। খেলার ৪৯ মিনিটে জাভির কর্নার থেকে কার্লেস পুয়েলের হেড জালে জড়ালে ১-১ গোলে সমতা আনে বার্সা। ৭৭ মিনিটে ব্যালেন ডি অর মেসির নিখুত পাসে বল জালে ফেলতে ভুল করেননি এরিক আবেদিল।
