01 February 2012

ইংলিশ প্রিমিয়ার লিগে জয় পেয়েছে ম্যানচেষ্টার ইউনাইটেড, লিভারপুল এবং এভারটন। ম্যানইউ ২-০ গোলে স্টোকসিটিকে, লিভারপুল ৩-০ গোলে উলভসকে, এভারটন ১-০ গোলে ম্যানচেষ্টার সিটিকে হারিয়েছে। নিজেদের মাঠ মলিন্যাক্স স্টেডিয়ামে উলভস প্রতিপক্ষ লিভারপুলের সঙ্গে প্রথমার্ধ গোলশুন্য রেখেই মাঠ ছাড়ে। দ্বিতয়ার্ধে ৫৩ মিনিটে লিভারপুলের ক্যারল দলকে ১-০ গোলে এগিয়ে দেন। ৬১ মিনিটে বেল্লামি ও ৭৮ মিনিটে কাউট গোল করলে ৩-০ গোলের জয় পায় তারা। এদিকে ম্যানচেষ্টার সিটি ১-০ গোলে এভারটনের কাছে হেরে গেলে, স্টোকসিটিকে ২-০ তে হারিয়ে ম্যানইউ সমানসংখ্যাক ২৩ ম্যাচে ৫৪ পয়েন্ট নিয়ে যৌথভাবে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠলো।
