পাকিস্তানের ক্রিকেটারদের বিরুদ্ধে স্পট ফিক্সিংয়ের অভিযোগের রেশ কাটতে না কাটতেই আবারো ছোবল হেনেছে ইংল্যান্ডে নিউজ অব দ্য ওয়ার্ল্ড পত্রিকাটি। পাকিস্তান ওপেনার ইয়াসির হামিদকে ম্যাচ পাতানোর জন্য দেড় লাখ পাউন্ড ঘুষ সেধেছিলেন এক বাজিকর। এবং লন্ডনে এক নৈশ ভোজে ছদ্মবেশে থাকা তাদের পত্রিকার এক সাংবাদিকের কাছে তা ফাঁসও করে দিয়েছেন হামিদ, এমনটাই দাবি করেছে নিউজ অব দ্য ওয়ার্ল্ড পত্রিকাটি। স্পট ফিঙ্ংিয়ের খবর প্রকাশ করে ক্রিকেট বিশ্বে হৈ চৈ ফেলে দেয়া পত্রিকাটির এই দাবীর প্রেক্ষিতে ইয়াসির হামিদ বলেছেন এমন কোনো কথাই তিনি কারো সাথে বলেননি। তবে লন্ডনে বেশ কয়েকটি নৈশভোজে অংশ নেয়ার কথা স্বীকার করেছেন হামিদ। এদিকে একের পর এক অভিযোগের জন্য আবারো নিজ দেশের ক্রিকেটারদের সমালোচনা করেছেন পাকিস্তানের বিশ্বকাপ জয়ী সাবেক অধিনায়ক ইমরান খান। হামিদের বিরুদ্ধে করা ঐ প্রত্রিকাটির অভিযোগের কোনো প্রামণ না থাকলেও ৯৩ সাল থেকে ফিক্সিংয়ের অভিযোগ উঠছে পাকিস্তানি ক্রিকেটারদের বিরুদ্ধে। এবং এটা এখন স্পট ফিক্সিংয়ের পর্যায়ে নেমে এসেছে।
বাংলাদেশ মহিলা ক্রিড়া সংস্থা, জাতীয় ক্রিড়া পরিষদের কাছ থেকে পৃথক হওয়ার দাবি
জাতীয় ক্রিড়া পরিষদের কাছ থেকে পৃথক হওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ মহিলা ক্রিড়া সংস্থা। ক্রীড়া পরিষদের নানা অনিয়মের কারণে নিজেদের কাজে গতিশীলতা না আসায় এ দাবি জানান মহিলা ক্রীড়া সংস্থার নেতারা।
বিকেলে বাংলাদেশ অলিম্পিক এসোসিয়শেনর অডিটোরিয়ামে এক সংবাদ সম্মেলনে এ দাবি করা হয়। ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে মহিলা ক্রীড়া সংস্থায় চতুর্থ শ্রেনীর কর্মচারীদের ব্যানার লাগাতে দেয়া হয়নি শীর্ষক কয়েকটি জাতীয় দৈনিকে সংবাদ প্রকাশিত হলে এর বিরুদ্ধে আনুষ্ঠানিক প্রতিবাদ জানাতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। বক্তারা এই সংবাদকে ভিত্তিহীন বলে দাবি করেন। তারা নিরপেক্ষ লোক দিয়ে ঘটনার সুষ্ঠু তদন্ত দাবির পাশাপাশি যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মাহবুবা আরা বেগমের বিচার দাবি করেন।
প্রীতি ম্যাচে বিশ্বচ্যাম্পিয়নদের মুখোমুখি আর্জেন্টিনা
আর্জেন্টিনার স্বাধীনতার ২০০ বছর পূর্তি উপলক্ষে বুয়েন্স আইরেসে আয়োজন করা হয়েছে এক প্রীতি ম্যাচের। বিশ্বচ্যাম্পিয়ন স্পেনের সাথে রিভারপ্লেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় মঙ্গলবার রাতে খেলতে নামবে লিওনেল মেসিরা। ফুটবল ইশ্বর ডিয়েগো ম্যারাডোনার তত্বাবধানে বিশ্বকাপে ব্যর্থতার পর নতুন কোচ সার্জিও বাতিস্তার অধীনে এখন পর্যন্ত ভালোই পারফরম্যান্স দেখিয়ে চলেছে আর্জেন্টিনা। বিশ্বচ্যাম্পিয়ন স্পেনের সাথে আর্জেন্টাইনদের এই লড়াইটি দেখতে উন্মুখ হয়ে আছে গোটা বিশ্বই। স্প্যানিশ কোচ ভিসেন্তে ডেল বঙ্ও জানিয়ে দিয়েছেন একটি কঠিন লড়াইয়েই বুয়েন্স আইরেসে মাঠে নামবে চ্যাম্পিয়নরা। সবশেষ ১৯৭৮ সালে আজেন্টিনা সফরে গিয়ে জয় নিয়েই দেশে ফিরেছিলো স্প্যানিশরা। ২-১ গোলের ঐ জয় তার দলকে অনুপ্রাণিত করবে বলেই বিশ্বাস ডেল বঙ্রে। ইউরোপিয়ান চ্যাম্পিয়নশীপের বাছাই পর্বে লিচেনস্টাইনের বিরুদ্ধে ৪-০ গোলের জয়ে স্প্যানিশরা তাই আর্জেন্টিনাকে হারাতে দৃঢ় প্রত্যয়ী।

