Check your ETV Mail

Ancholik Songbad

সুন্দরবনের খাল ও নদীতে বিষ দিয়ে মাছ শিকারের সময় ৯ জনকে আটক করে বনবিভাগতাদের কাছ থেকে ২ বোতল বিষ ও জালসহ ৪টি জেলে নৌকা উদ্ধার করা হয়েছে বনররক্ষীরা জানায়, সকালে সুন্দরবনের মরা পশুর এলাকায় অভিযান চালানো হলে ওই ৯ জনকে আটক করা হয়অটক জেলেরা দাকোপের কালাবগী থেকে সাতক্ষীরা এলাকার পাশ দিয়ে গোপনে এই এলাকায় এসে বিষ দিয়ে মাছ শিকার করছিলজিজ্ঞাসাবাদের পর তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে

আজ কালিয়াকুর মহাসড়কে ৩০ মিনিট যানবাহন চলাচল বন্ধ থাকে

আশুলিয়া যুবদলের থানা কমিটি কর্মী সম্মেলনে দুই গ্রুপের সংঘর্ষকে কেন্দ্র করে আজ দুপুরে নবীনগর কালিয়াকুর মহাসড়কে ৩০ মিনিট যানবাহন চলাচল বন্ধ থাকে দুপুরে পল্লী বিদ্যু এলাকায় কর্মী সম্মেলনে কথাকাটকাটির এক পর্যায়ে টিপু বাহিনী সম্মেলনে হামলা করলে তা পন্ড হয়ে যায়এই ঘটনায় যুবদলের কর্মীরা নবীনগর কালিয়াকুর মহাসড়ক ৩০ মিনিট অবরোধ করে রাখেপুলিশ ঘটনাস'লে এসে পরিসি'তি নিয়ন্ত্রনে আনে

ছুটির দিনেও বেনাপোল কাষ্টমস হাউজ ও বন্দরে মালামাল খালাস প্রক্রিয়া অব্যাহত

আসন্ন ঈদ উল ফিতর এর আগে জাতীয় রাজস্ব বোর্ডের নির্দেশে আজ শনিবার সরকারী ছুটির দিনেও বেনাপোল কাষ্টমস হাউজ ও বন্দরে মালামাল খালাস প্রক্রিয়া অব্যাহত রয়েছে কাস্টমস কর্তৃপক্ষ জানায়, রফতানিমুখি তৈরী পোষাক শিল্পের আমদানি-রফতানি কার্যক্রম সচল রাখার স্বার্থে সরকারী ছুটির দিন ৩, ৪ ও ৭ সেপ্টেম্বর কাষ্টমস হাউজ, বন্দর ও ব্যাংক খোলা রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছেএই নির্দেশনা অনুযায়ী আজ শনিবার সরকারী ছুটির দিনে বেনাপোল বন্দরে দুপুর পর্যন্ত ভারত থেকে ৮০ ট্রাক পণ্য আমদানি ও ৭০ ট্রাক পণ্য রফতানি করা হয়েছে

রংপুরে চালের বাজার আবারো অস্থির হয়ে পড়েছে

দেশের অন্যতম বৃহ চালের মোকাম রংপুরে চালের বাজার আবারো অস্থির হয়ে পড়েছে মোটা চাল কেজি প্রতি পাইকারী ৪ টাকা আর খুচরা বাজারে তা ৬ টাকা বেড়েছেrangpur অভিযোগ আছে ব্যবসায়ী নামধারী সিন্ডিকেট চক্র হাজার হাজার টন চাল গুদামজাত করে কৃত্রিম সংকট তৈরি করছেফলে চালের দাম বাড়ছে আশঙ্কাজনকভাবে
শহর তলীর মাহিগঞ্জের চালের মোকাম থেকে পাইকাররা চাল কিনে বিক্রি করে ঢাকা
, চট্রগ্রাম, খুলনাসহ দেশের বিভিন্ন স্থানেতবে গত ৩ দিন ধরে বাজারে ২২শ টাকা বস্তার মোটা চাল এখন ২৪শ ৫০ টাকা দরে বিক্রি হচ্ছে একই ভাবে ২৫শ টাকা বস্তা চিকন চাল এখন পাইকারী বাজারে বিক্রি হচ্ছে ২৮শ টাকা
দাম বাড়ার কারণ ব্যবসায়ীদের কাছ থেকে জানতে চাইলে তারা বড় বড় মজুদদারদের চাল মজুদ করার কথা বলেন
এদিকে পাইকারী বাজারে দাম বাড়ায় তা খুচরা বাজারেও প্রভাব ফেলছেকেজি প্রতি ৩ থেকে ৪ টাকা বেড়ে যাওয়ায় স্বল্প আয়ের মানুষ পড়েছে বেকায়দায়
হঠা
এই চালের দাম বেড়ে যাওয়ায় সিন্ডিকেট ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি পাইকারী ব্যবসায়ীসহ সর্বস্তরের মানুষের

চাঁদপুরে দুর্গাপূজার প্রস্তুতি শুরু হয়েছে

চাঁদপুরে দুর্গাপূজার প্রস্তুতি শুরু হয়েছেমন্ডপে মন্ডপে চলছে প্রতিমা তৈরির কাজ আসন্ন দুগর্াপুজাকে ঘিরে শহরের সর্বত্র উসবের আমেজএবার চাঁদপুর জেলায় ৮ টি উপজেলা ও ৭ টি পৌরসভা এলাকায় কমপক্ষে ২০০ টি মন্ডপে দুর্গা পূজা অনুষ্ঠিত হবেগতকাল জন্মাষ্টমি উপলক্ষ্যে পুরানবাজার হরিসভা প্রাঙ্গণে আলোচনাসভা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং শ্রীকৃষ্ণের জীবনীর উপর নাটক প্রর্দশিত হয়েছেআলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ইউসুফ গাজী, চাঁদপুর পৌরসভার মেয়র নাসিরউদ্দিন আহমেদ

ও ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সব ধরনের সহায়তা করবে সরকার

নদী ভাঙ্গনে গৃহহীন ও ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সব ধরনের সহায়তা করবে সরকার শুক্রবার জামালপুরের ইসলামপুর উপজেলায় যমুনা নদীর ভাঙ্গন ও বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করতে গিয়ে এসব কথা বলেন খাদ্য মন্ত্রী ড. আব্দুর রাজ্জাক মন্ত্রী যমুনার ১০টি ভাঙ্গন এলাকা পরিদর্শন করেন এবং নদীভাঙ্গন ও বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ দেনতিনি আরও বলেন, জামালপুরে যমুনার ভাঙ্গন রোধে পানি উন্নয়ন বোর্ড ৩'শ ৬৬ কোটি টাকার প্রকল্প হাতে নিয়েছেএছাড়া বর্তমান সরকার নদী অববাহিকা এলাকায় মঙ্গা মোকাবেলায় বিশ্ব ব্যাংকের সহায়তায় কর্মসৃজন প্রকল্প হাতে নিয়েছেএ সময় মন্ত্রীর সঙ্গে ছিলেন বাংলাদেশের কমিউনিষ্ট পার্টির সভাপতি মনজুরুল আহসান খান, সাংসদ ফরিদুল হক খান দুলাল ও পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সামসুল করিম

নড়াইলে পিতা তার নিজের মেয়েকে হত্যা করেছে

মোবাইল ফোনে কথা বলা নিয়ে নিষেধ না শোনায় নড়াইলে পিতা তার নিজের মেয়েকে হত্যা করেছেশুক্রবার রাতে নড়াগাতীর কলাবাড়ীয়া গ্রামে এই খুন হয় পুলিশ ও এলাকাবাসী জানায়, হাফিজুর রহমান রাত ১১টার দিকে তার মেয়ে তানিয়াকে মোবাইলে কথা বলতে নিষেধ করেকিন্তু কথা না শুনে তানিয়া প্রেমিকের সঙ্গে মোবাইলে কথা চালিয়ে যায়এতে পিতা হাফিজুর রহমান ক্ষুদ্ধ হয়ে মেয়ের গলায় ওড়না পেচিয়ে হত্যা করেতানিয়া কলাবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্রীপরে পুলিশ হাফিজুর রহমানকে গ্রেফতার করেনিহতের লাশ ময়না তদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালে পাঠানো হয়েছে

অটোরিক্সায় যাত্রী ওঠানো নিয়ে গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ ১০

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে অটোরিক্সায় যাত্রী ওঠানো নিয়ে ১০ গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ হয়েছেএতে আহত হয়েছে পুলিশসহ শতাধিক মানুষসংঘর্ষের সময়ে শায়েস-াগঞ্জ এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল বন্ধ থাকেগেল ২৯শে আগস্ট শায়েস্তাগঞ্জ-দেউন্দী রোডের শানখোলায় যাত্রী ওঠানামা নিয়ে একটি বিস্কুট কোম্পানির এজেন্ট ও ডাকসু নামের একটি স'ানীয় পরিবহন সংগঠনের শ্রমিকদের মধ্যে ঝগড়া হয়এরই জের ধরে আজ সকালে ১০টি গ্রামের লোকজন দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েপুলিশ পরিসি'তি নিয়ন্ত্রনে আনতে ব্যর্থ হলে র‌্যাব ও দাঙ্গা পুলিশ ঘটনাস'লে যায়অতিরিক্ত পুলিশ সুপার জিল্লুর রহমান জানান, রাবার বুলেট ও টিয়ারগ্যাস ব্যবহার করে পরিসি'তি নিয়ন্ত্রনে আনেরাবার বুলেটের আঘাতে অন-ত ৪০ জন আহত হয়েছেআহতদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে

আখ ক্ষেত থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার

রাজবাড়ীর মিজানপুর ইউনিয়নের দুর্গাপুর কাজীবাঁধা এলাকার একটি আখ ক্ষেত থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ এসআই কামাল হোসেন জানান সকালে আখ ৰেতের মধ্যে অজ্ঞাত ব্যক্তির লাশ পরে থাকতে দেখে স্থানীয় জনগন পুলিশে খবর দেয়দুপুরে লাশটি উদ্ধার করে ময়না তদনত্দের জন্য রাজবাড়ী মর্গে পাঠানো হয়উদ্ধারকৃত ব্যক্তির ঘাড়ে আঘাতের চিহ্ন রয়েছেএ বিষয়ে রাজবাড়ী থানায় একটি মামলা দায়ের হয়েছে

মিল্কভিটায় আবার দুধ সরবরাহ শুরু করেছে খামারীরা

খামারীদের ৩ দফা দাবী সরকারের মেনে নেয়ার আশ্বাসে সিরাজগঞ্জের বাঘাবাড়িতে মিল্কভিটায় আবার দুধ সরবরাহ শুরু করেছে খামারীরাফলে কয়েকঘন্টা বন্ধ থাকার পর আবার সচল হয়েছে রাষ্ট্রায়াত্ব এই দুগ্ধ প্রতিষ্ঠানটিতবে ১০ বছর ধরে চলা আন্দোলনের প্রেক্ষিতে বিভিন্ন আশ্বাসের কোন বাস্তবায়ন পায়নি খামারীরাতাই এবারও দাবী পূরণ নিয়ে সংশয় রয়েছে তাদের

২২ হাজার খামারী ১ লাখ ১০ হাজার লিটার দুধ মিল্কভিটায় সরবরাহ করে প্রতিদিনসিরাজগঞ্জ, পাবনার ৬ উপজেলা থেকে নদী পথে আসা দুধ জড়ো হতে থাকে শাহাজাদপুর উপজেলার বাঘাবাড়ির মিল্কভিটায়দুধের দাম বাড়ানোসহ তিন দফা দাবি পূরণের আশ্বাসে সচল হয়েছে কারখানা১০ বছর ধরেই গো খাদ্যের দাম বেড়ে যাওয়াসহ বিভিন্ন দাবির বাস্তবায়ন না হওয়ায় আন্দোলনে নামতে বাধ্য হয় খামারীরা
এর আগেও আশ্বাস মিলেছে; হয়নি বাস্তবায়নতবে এবার সরকারের দেয়া আশ্বাসের বাস্তবায়ন না হলে আবারও আন্দোলনে নামবে এরা
মিল্কভিটার কর্মকর্তা জানালেন, বেসরকারী দুগ্ধ প্রতিষ্ঠানের চেয়ে তারা খামারীদের দুধের দাম বেশী দিচ্ছেনতবে তিনিও মনে করেন খামারীদের আন্দোলন যুক্তিযুক্ত
খামারীরা চান আশ্বাসের বাস্তবায়ন হবে,দেশের মানুষ পাবে পুষ্টি চাহিদার নিশ্চয়তা এমন প্রত্যাশা সবার

মে থেকে নভেম্বর মাস পর্যন্ত মসজীবীদের বেকার মৌসুম

pirojpurমে থেকে নভেম্বর মাস পর্যন্ত মসজীবীদের বেকার মৌসুমএই মৌসুমে পোনা ও জাটকা শিকার বন্ধ থাকায় বেকার হয়ে পড়েন দাক্ষিনাঞ্চলের হাজার হাজার মসজীবীচলতি বছরে পিরোজপুর জেলা প্রশাসন সরকারি ভিজিডি সাহায্যের অর্থে বিকল্প কর্মসংস্থান হিসাবে উন্মূক্ত জলাশয়ে মাছ চাষের জন্য মসজীবীদের উদ্বুদ্ধ করেজেলার ৭টি উপজেলার উন্মূক্ত জলাশয়ে খাঁচায় মাছ চাষ করে সফল হয়েছেন মসজীবীরা।জাটকা শিকার বন্ধ করে এই উন্মুক্ত জলাশয়ে এখন খাচায় মাছ চাষ করছেন নাজিরপুর উপজেলাই প্রায় চার হাজার জেলেস্যজীবীদের সাফল্য দেখে এলাকার ঘের চাষীরাও উদ্বুদ্ধ হচ্ছেন উম্মূক্ত জলাশয়ে মাছ চাষের প্রতি মে থেকে নভেম্বর মাস পর্যন্ত জাটকা ধরায় সরকারি নিষেধ থাকায় মাছ চাষীদের বিকল্প এই কর্মসংস্থান সৃষ্টিতে উদ্দ্যোগ নিয়েছেন জেলা প্রশাসক পরীক্ষামূলক এই চাষে সফল হওয়ায় এ ব্যপারে আরো আশাবাদি তিনি মাছের পোনা, জালসহ জলাশয়ে খাচায় মাছ চাষের সব উপকরণই সরবরাহ করছে সরকারজেলেদের পাশে থেকে এই কাজে সহায়তা করছে স্ব-স্ব উপজেলার মস্য কর্মকর্তাস্যজীবীরা মনে করেন, নদী, খাল বেষ্টিত এই অঞ্চলে উম্মুক্ত জলাশয়ে মাছ চাষে আরো সহযোগীতা পেলে পূরণ হবে আমিষের ঘাটতি পাশাপাশি কমবে বেকারত্ব

গাজীপুরে পারটেক্স গ্রুপের মালিক এম এ হাসেম সহ অর্ধশতাধিক ব্যক্তির নামে মামলা

জমি দখলের চেষ্টা ও হত্যার নির্দেশসহ বিভিন্ন অভিযোগে গাজীপুরে পারটেক্স গ্রুপের মালিক এম এ হাসেম সহ অর্ধশতাধিক ব্যক্তির নামে মামলা হয়েছেশুক্রবার গাজীপুরের বাহাদুরপুর গ্রামের ইপিলিয়ন জিন্স লিমিটেডের সহকারী ব্যবস্থাপক আব্দুল মঈন খান এ মামলা করেন ইপিলিয়ন জিন্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রিয়াজ উদ্দিন আল মামুন তার জমিতে কারখানা নির্মাণের জন্য রড, সিমেন্টসহ বিভিন্ন মালামাল রাখেন গতকাল দুপুরে পারটেঙ্ গ্রুপের মালিক এম এ হাসেমের নেতৃত্বে অর্ধশতাধিক সশস্ত্র ব্যক্তি সেখানে গিয়ে শ্রমিকদের বের হয়ে যাওয়ার নির্দেশ দেয় শ্রমিকরা এর প্রতিবাদ জানালে তিনি শ্রমিকদের হত্যা করার নির্দেশ দেনএসময় হাসেমের লোকেরা জমিতে মজুদ থাকা ২০ ব্যাগ সিমেন্ট, ২ টন রড এবং ১০ হাজার ইট লুটে নেয় বলে অভিযোগ করা হয়েছেজয়দেবপুর থানার ওসি আব্দুর রশিদ ঘটনা ও মামলার সত্যতা স্বীকার করেছেন

গৃহহীন ও ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সব ধরনের সহায়তা করা হবে
নদী ভাঙ্গনে গৃহহীন ও ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সব ধরনের সহায়তা করবে সরকারশুক্রবার জামালপুরের ইসলামপুর উপজেলায় যমুনা নদীর ভাঙ্গন ও বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করতে গিয়ে এসব কথা বলেন খাদ্য মন্ত্রী ড. আব্দুর রাজ্জাক
মন্ত্রী যমুনার ১০টি ভাঙ্গন এলাকা পরিদর্শন করেন এবং নদীভাঙ্গন ও বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ দেনতিনি আরও বলেন, জামালপুরে যমুনার ভাঙ্গন রোধে পানি উন্নয়ন বোর্ড ৩'শ ৬৬ কোটি টাকার প্রকল্প হাতে নিয়েছেএছাড়া বর্তমান সরকার নদী অববাহিকা এলাকায় মঙ্গা মোকাবেলায় বিশ্ব ব্যাংকের সহায়তায় কর্মসৃজন প্রকল্প হাতে নিয়েছেএ সময় মন্ত্রীর সঙ্গে ছিলেন বাংলাদেশের কমিউনিষ্ট পার্টির সভাপতি মনজুরুল আহসান খান, সাংসদ ফরিদুল হক খান দুলাল ও পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সামসুল করিম
প্রতিবেদন : আরিফ মাহমুদ, জামালপুর

মেহেরপুরের গাংনী উপজেলার চারটি গ্রামে ১৪ জন অ্যানথ্রাক্সে আক্রান্ত

মেহেরপুরের গাংনী উপজেলার চারটি গ্রামে ১৪ জন অ্যানথ্রাক্সে আক্রান্ত হয়েছেআজ গাংনী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ও স্যানিটারী ইন্সপেক্টর অ্যানথ্রাঙ্ আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেছেন একটি রোগাক্রান্ত গরুর মাংস ছুঁয়ে এরা আক্রান্ত হয়েছেএলাকাবাসীর অভিযোগ, জেলার হাটবাজার ও গ্রামাঞ্চলে প্রাণিসম্পদ কর্মকর্তার ছাড়পত্র ছাড়াই চলছে পশু জবাইরয়েছে ভ্যাকসিনের অভাবসিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ আব্দুস সহিদ এলাকাবাসীকে সচেতন থাকার এবং রোগাক্রান্ত পশুর মাংস না খাওয়ার পরামর্শ দিয়েছেনমৃত পশু গভীর মাটির নিচে পুঁতে রাখার পরামর্শও দিয়েছেন তিনি