গাজীপুরের কালিয়াকৈরে নাতিকে বাচাঁতে গিয়ে ট্রেনের নিচে কাটা পড়ে দাদা-নাতি দু’জনই নিহত হয়েছে। আজ সকালে কালিয়াকৈরের গোয়াল বাথান রেল ক্রসিংয়ে এ ঘটনা ঘটে। খুলনা থেকে ঢাকাগামী সুন্দরবন এক্্রপ্রেস ট্রেনের কাটা পড়লে ঘটনাস'লেই তারা মারা যান। নিহতদের বাড়ী কালিয়াকৈর উপজেলার গোয়ালবাথান গ্রামে।
পাচারকালে ৮ লাখ টাকার সুন্দরী কাঠ আটক
সুন্দরবন থেকে পাচারকালে ৮ লাখ টাকার ৭শ' ৫০ ঘনফুট সুন্দরী কাঠ আটক করেছে বনবিভাগ। আজ ভোরে পৃথক অভিযান চালিয়ে মংলার পশুর নদী ও রামপালের শ্রীফলতলা থেকে এসব কাঠ আটক করা হয়। পূুর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জকর্মকর্তা জানান, চোরাকারবারী চক্র সুন্দরবন থেকে বিপুল পরিমান কাঠ পাচার করছে এ খবরের ভিত্তিতে কোস্টগার্ড ও বন বিভাগ যৌথ অভিযান চালায়। অভিযানে রামপালের শ্রীফলতলা থেকে একটি ট্রাকসহ ৪শ'৫০ ঘনফুট সুন্দরী ও গেওয়া কাঠ জব্দ করা হয়। একই সময়ে আটক করা হয় পশুর নদীর জোংছড়া ও বটিয়াঘাটা বাজার থেকে ১টি ট্রলারসহ ২শ' ৯০ ঘনফুট কাঠ।
খুলনায় অর্ধাহারে অনাহারে দাদা ম্যাচের শ্রমিকরা
খুলনায় অর্ধাহারে অনাহারে দাদা ম্যাচের শ্রমিকরা, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা গেল মাসে বন্ধ করে দেয়া খুলনার দাদা ম্যাচ ফ্যাক্টরির শ্রমিকরা মারা যাচ্ছে বিনা চিকিৎসায়। আয় রোজগার বন্ধ থাকায় বেকার শ্রমিকরা রোজা রাখছেন অর্থহারে অনাহারে। টাকার অভাবে বন্ধ হয়ে গেছে তাদের সন্তানদের শিক্ষা। ঈদের আগে পাওনা পরিশোধের কোন সম্ভবনা দেখতে না পেয়ে অনাহারী শ্রমিকরা দাবী করছেন প্রধানমন্ত্রীর ত্রান তহবিল থেকে বিশেষ অর্থ সাহায্য।
পাওনা টাকার আশায় রোজ মিল গেটে ধর্ণা দেন সাহেরা বেগম আর আনোয়ারা খাতুন। কুড়ি বছর যে মিলে তারা শ্রম দিয়েছেন সেই মিলে পাওনা থাকলেও ফিরতে হচ্ছে খালি হাতে। এরই মধ্যে টাকার অভাবে বিনা চিকিৎসায় মারা গেছে সাহেরা বেগমের ছেলে শাকিল।
শ্রমিকদের পাওনা মেটানোর জন্য মিলছে বিভিন্ন মহলের আশ্বাস। তবে সেই আশ্বাসে খুব একটা আসস্ত হতে পারছেনা ভুক্তভোগী শ্রমিকরা।
লাভজনক এই ফ্যাক্টরীর সম্পদ লুটপাট করে একে লোকসানের দিকে নিয়ে যাওয়া হয়েছে এমন অভিযোগ শ্রমিকদের।
অনেকেই খুজে পাচ্ছেনা বিকল্প অবলম্বন। সাতশ শ্রমিক পরিবারের দিন কাটছে অর্ধাহারে অনাহারে। ঈদ সামনে, তাই অনাহারী শ্রমিকরা কামনা করছেন প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ।
কুড়িগ্রামে ৫ একর জমির কলাবাগান কেটে ফেলেছে দুর্বৃত্তরা
কুড়িগ্রামে ৫ একর জমির কলাবাগান কেটে ফেলেছে দুর্বৃত্তরা। রোববার রাতে জেলার ভোগডাঙ্গার চৌধুরী পাড়া গ্রামে কলাচাষি মাসুদ রানার বাগানে এই ঘটনা ঘটে। এতে প্রায় ৪ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানায় কলাচাষি মাসুদ। এ ব্যাপারে মামলা দায়ের করা হয়েছে। ২০০৫ সাল থেকে মাসুদ রানা অন্যের জমি লিজ নিয়ে কলা চাষ করে আসছিল।
লক্ষ্মীপুরে ছাত্রলীগের অভ্যনত্মরীণ কোন্দল; গত ২ দিনে ৫ দফা সংঘর্ষ
লক্ষ্মীপুরে ছাত্রলীগের অভ্যনত্মরীণ কোন্দলে গত ২ দিনে পৃথক পৃথক ৫ দফা সংঘর্ষে ৯ জন আহত হয়েছে । শনি ও রবিবার গভীররাতে বাসস্ট্যান্ড ও আলীয়া মাদ্রাসার সামনে সংঘর্ষের এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, আধিপত্য বিসত্মারকে কেন্দ্র করে ছাত্রলীগের টিংকু কামাল গ্রম্নপ ও বাপ্পী গ্রম্নপের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। জেলা আওয়ামীলীগ সভাপতি এম আলাউদ্দিন জানান হামলাকারীদের শনাক্ত করা হয়েছে; প্রয়োজনে আইনের ব্যবস'া নেয়া হবে। আহতদের মধ্যে লক্ষ্মীপুর সরকারী বিশ্ববিদ্যালয় কলেজের হিসাব বিজ্ঞান দ্বিতীয় বর্ষের ছাত্র ও সদর থানা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক আশরাফুল ইসলামের অবস'া আশংকাজনক। জেলা ছাত্রলীগ হামলার প্রতিবাদে শহরে বিড়্গোভ মিছিল করেছে।
মংলায় জনসচেতনমূলক কর্মসূচী
বৃক্ষরোপন, নিরাপদ পানীয় জলের ব্যবস'াসহ আশ্রয় কেন্দ্র নির্মানের উপর জোর দিয়ে মংলায় জনসচেতন মূলক কর্মসূচী পালন করা হয়েছে।
সকালে মংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুর রহমান এ কর্মসূচীর উদ্বোধন করেন। বেসরকারী এনজিও সংস'া রূপান-র এবং বিসিএএসের সহযোগীতায় জলবায়ু পরিবর্তন ও অভিযোজন প্রকল্প এ কর্মসূচী পালন করে। উদ্বোধনী অনুষ্ঠানে রূপান-রের এরিয়া ম্যানেজার ক্রিষ্টিনা মুকুল সরকার এবং প্রকল্পের অন্যান্য কর্মীরা উপসি'ত ছিলেন। অনুষ্ঠান শেষে প্রকল্পের সিসিএজি দলের সদস্যরা সাইদুর রহমানের কাছে পৃথক ৩টি স্মারক লিপি প্রদান করেন।
প্রতিবেদন : আবুল হাসান, মংলা
নীলফামারী সীমানে- বিডিআরের সহযোগীতায় একটি চক্র অবৈধ ভাবে ভারতীয় গরুর হাট বসিয়েছে
নীলফামারীর ডিমলা উপজেলার থানার হাট সীমান- দিয়ে বিডিআরের সহযোগীতায় স'ানীয় একটি চক্র অবৈধ ভাবে ভারতীয় গরুর হাট বসিয়েছে। দেশের বিভিন্ন জেলার গরু ব্যবসায়ীরা এ সব গরু কিনতে যাচ্ছে। রাতের আঁধারে পাচার হয়ে আসা ভারতীয় এসব গরু অ্যানথ্র্যাক্স রোগে আক্রান- কিনা তা নিয়ে আতংকে রয়েছে এলাকাবাসী। স'ানীয় চক্রটি বিডিআরের সহযোগীতায় এসব গরু প্রতিদিন ভারত থেকে নিয়ে এসে ডিমলা উপজেলার ছাতনাই ও কলনীরহাটে বিক্রি করছে। প্রায়ই গরু আনতে গিয়ে তিস-া নদীর প্রবল স্রোতে অথবা বিএসএফ’র গুলিতে প্রান হারায় অনেক রাখাল। বড় ধরনের অর্থ লেনদেনের মাধ্যমে কাস্টম, বিডিআরকে ম্যানেজ করে দীর্ঘ দিন থেকে এ ব্যবসা চালিয়ে আসছে স'ানীয় চক্রটি।বাজারের তুলনায় দাম কম হওয়ায় ব্যবসায়ীরা এসব ভারতীয় গরু কিনে নিয়ে যাচ্ছে দেশের বিভিন্ন জেলায়। সীমান- পার হয়ে আসা এসব গরুর অ্যানথ্র্যাক্স রোগ আছে কিনা তা বলতে পারছেনা সংশ্লিষ্টরা। প্রতিদিন দুই থেকে তিন হাজার গরু বাংলাদেশে প্রবেশ করছে। বিডিআর ভারতীয় গরুর জমজমাট ব্যবসার কথা স্বীকার করলেও ক্যামেরার সামনে কথা বলতে রাজি হয়নি।পরীক্ষা নিরীক্ষা ছাড়াই ভারতীয় এসব গরু বাংলাদেশে প্রবেশ করায় অ্যানথ্র্যাক্স রোগের আতঙ্কে রয়েছে এলাকাবাসী ।
প্রতিবেদন : মঞ্জুরুল আলম , নীলফামারী
বিশ্ব স্বাক্ষরতা দিবস উপলক্ষে রাজবাড়ীতে প্রচার অভিযান শুরু
“অড়্গর জ্ঞান বড় শক্তি, দারিদ্র থেকে পাব মুক্তি” এ শেস্নাগানকে সামনে রেখে আগামী ৮ই সেপ্টম্বর বিশ্ব স্বাড়্গরতা দিবস পালন উপলড়্গে রাজবাড়ীতে আজ থেকেই প্রচার অভিযান শুরু করা হয়েছে। সকালে এ উপলক্ষ্যে সুশাসনের জন্য প্রচারাভিযান ‘সুপ্র’ মানববন্ধনের আয়োজন করে। মানববন্ধন চলাকালে বক্তরা শিড়্গার অধিকারকে সাংবিধানিক মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি, ২০১৫ সালের মধ্যে শতভাগ স্বাড়্গরতার হার নিশ্চিত করা ও বয়স্ক স্বাড়্গরতা বাড়ানোসহ প্রতিটি গ্রামে ১টি করে লোক বিদ্যালয় প্রতিষ্ঠার দাবি জানান। এসময় শামিমা আক্তার মুনমুন, ফকির আব্দুল জব্বার ও সৈয়দ সিদ্দিকুর রহমানসহ আরো অনেকে উপসি'ত ছিলেন।
রাজশাহীতে ডিজিটাল ক্যাবল টিভি কন্টোল রুমের উদ্বোধন
গ্রাহক সেবার মান উন্নয়নে রাজশাহীতে ডিজিটাল ক্যাবল টিভি কন্টোল রুমের উদ্বোধন করা হয়েছে। রোববার বিকেলে রাজশাহী চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাষ্ট্রির সভাপতি বাক্কার আলী এর উদ্বোধন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী কমিউনিকেশনের চেয়ারম্যান রেজাউন নবী আল মামুন। এছাড়া মহানগর আওয়ামী লীগের সহসভাপতি মাহাফুজুল আলম লোটন ও রাজশাহী বিভাগীয় ক্যাবল টিভি দর্শক ফোরামের সভাপতি শাহাদত হোসেন মুন্না উপসি'ত ছিলেন। পরে রাজশাহী ক্যাবল টিভি অপারেটর কমিউনিকেশনের উদ্যোগে ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
সাতক্ষীরায় ১৯৬৪ বোতল ফেন্সিডিলসহ মাইক্রোবাস আটক
সাতক্ষীরায় ১৯৬৪ বোতল ফেন্সিডিলসহ একটি মাইক্রোবাস আটক করেছে বিডিআর। গতকাল গভীর রাতে সাতক্ষীরা ৪১ রাইফেলস ব্যাটালিয়নের সদস্যরা মাগুরা গ্রাম থেকে ফেন্সিডিলের চালানটি আটক করে। বিডিআর জানায় যশোর জেলার পুটখালী সীমান্ত থেকে ফেন্সিডিলের একটি চালান সাতক্ষীরার দিকে আসছে। এ খবর পেয়ে ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্পের জওয়ানরা সীমান্ত এলাকা থেকে ফেন্সিডিল বোঝাই মাইক্রোবাসটি ধাওয়া করে। মাগুরা এলাকায় বিডিআরের অপর একটি দল রাস্তায় বেরিকেট দিলে চালক মাইক্রোবাস ফেলে পালিয়ে যায়। এ ঘটনায় সদর থানায় একটি মামলা হয়েছে। আটককৃত মাইক্রোবাস ও ফেন্সিডিলের মূল্য আনুমানিক ১৫ লাখ টাকা ।

