Check your ETV Mail

international news

পাকিস্তানের কুররাম এলাকায় তালেবান জঙ্গিদের সঙ্গে সেনাবাহিনীর সংঘর্ষে ১০ পুলিশ এবং ৪০ জঙ্গি নিহত হয়েছেকরাচিতে সন্ত্রাসী হামলায় নিহত হয়েছে আরো ১০ জন সহিংসতা বন্ধ করে ক্ষমতা থেকে সরে দাঁড়ানোর জন্য প্রেসিডেন্ট আসাদের প্রতি আহবান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন

মঙ্গলবার ভোররাতে আফগান সীমান্তবর্তী কুররাম জেলার জুগি এলাকার সেনা চৌকিতে হামলা চালায় কমপক্ষে তিন শতাধিক তালেবান জঙ্গিপরে পুলিশও পাল্টা গুলি চালালে হতাহতের এ ঘটনা ঘটে

অন্যদিকে
, করাচিতে নিহতদের মধ্যে বেলুচিস্তানের প্রাদেশিক পরিষদের সদস্য শাহেবজাদা বখতিয়ার খানের স্ত্রী ও মেয়ে রয়েছেএ ঘটনায় এ পর্যন্ত ৩৬ জনকে গ্রেফতার করা হয়েছে

পাকিস্তানে ড্রোন হামলার বিষয়টি নিশ্চিত করলেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা
হামলায় যুক্তরাষ্ট্রের আনুষ্ঠানিক স্বীকৃতি না থাকলেও গুগলের সামাজিক যোগাযোগ সাইট গুগল প্লাসে এই প্রথম এ বিষয়ে মন্তব্য করেন ওবামা

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সার্জে ল্যাভরভ বলেছেন
, সিরিয়ার বিদেশী সেনাদের অভিযান কোনভাবেই সমর্থন করবে না রাশিয়ারক্তপাতের মধ্য দিয়ে ক্ষমতায় টিকতে পারবেননা প্রেসিডেন্ট আসাদবললেন ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী এ্যালেন জুপ্পি

স্থিতিশীলতা ফেরাতে সরকারকে সহায়তা করতে জনগণের প্রতি আহবান জানিয়েছেন মিসরের প্রধানমন্ত্রী কামাল- এল ঘানজৌরি
পার্লামেন্টের উদ্বোধনী ভাষণে তিনি এ আহবান জানান

ইউরোপের কেন্দ্রস্থল এবং পশ্চিম ইউরোপে প্রবল তুষারপাতে মারা গেছে ৪৪ জন
এর মধ্যে ইউক্রেনে ৩০, পোল্যান্ডে ১০, সাইবেরিয়ায় তিন এবং বুলগেরিয়ায় একজন মারা গেছে

বিশ্ব খাদ্য সংস্থা হিসাব মতে
, দক্ষিণ সুদানের জংগিলাই এলাকার সামপ্রতিক জাতিগত সহিংসতায় কমপক্ষে ১ লাখ ২০ হাজার লোক ক্ষতিগ্রস্থ হয়েছে

তালেবানদের সরাসরি সহায়তা করছে আইএসআই

আফগানিস্তানের তালেবানদের সরাসরি সহায়তা করছে পাকিস্তানে গোয়েন্দা সংস্থা-আইএসআইএক গোপন প্রতিবেদনে এমন অভিযোগ করা হয়েছে বুধবার ফাঁস হওয়া প্রতিবেদনটিতে আরো বলা হয়েছে, শীর্ষ তালেবান নেতাদের অবস্থান সম্পর্কে পাকিস্তান জানেএতে আরো বলা হয়, আফগানিস্তানে তালেবানদের ব্যাপক সমর্থন আছেচার হাজারেরও বেশি আটক আল-কায়েদা ও তালেবান জঙ্গি, বিদেশী সেনা এবং বেসামরিক নাগরিকদের প্রশ্নের মাধ্যমে প্রতিবেদনটি তৈরি করা হয়যদিও পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রনালয় এই অভিযোগ অস্বীকার করেছে