|
29 June 2012

ইউরোজোনের উদ্ধার তহবিল থেকে সংকটপূর্ণ দেশের ব্যাংকগুলোকে সরাসরি অর্থ সহায়তা
দেয়ার ঘোষণা দিয়েছে ইউরোপিয় ইউনিয়নের নেতারা। ব্রাসেলসে তের ঘন্টার দীর্ঘ বৈঠক শেষে এমন সিদ্ধান্ত নেয় ইইউ। এতে সরকারের মধ্যস্থতা ছাড়াই সরাসরি ব্যাংকগুলোকে অর্থ দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়। এছাড়া ইউরোজেনের প্রবৃদ্ধি উৎসাহিত করতে এবং কর্মসংস্থান বাড়াতে ১২ হাজার কোটি ইউরোর একটি প্রনোদনা প্যাকেজ চালুর ব্যাপারে একমত হয় ইইউর নেতারা। ৯ই জুলাই থেকে এ সিদ্ধান্ত বাস্তবায়ন করা হবে।
তেলবাহী ট্রাকের সঙ্গে
চীনে একটি তেলবাহী ট্রাকের সঙ্গে অপর একটি ট্রাকের সংঘর্ষে নিহত হয়েছে কমপক্ষে ২০ শ্রমিক। আহত হয়েছে অন্তত ১৪ জন। দক্ষিণঞ্চালীয় গুয়াংজু শহরে একটি সেতুর উপর এ দুঘটনা ঘটে। এসময় দ্রুত তেল ছড়িয়ে পড়লে সেতুর নীচের একটি কাঠের মিলেও আগুন ধরে যায়। এছাড়া পুড়ে যায় সেতুর উপরে থাকা বেশ কয়েকটি গাড়িও। নিহতদের অধিকাংশই মিল শ্রমিক বলে জানিয়েছে গুয়াংজু কতৃপক্ষ। নিহতের সংখ্যা আরো বাড়ার আশংকা করা হচ্ছে।
বারাক ওবামার স্বাস্থ্যনীতি
উৎরে গেলো মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার স্বাস্থ্যনীতি। স্বাস্থ্যসেবা সংস্কার আইনকে সাংবিধানিক বলে রায় দিয়ে তা বহাল রাখল যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট। ২০১০ সালের বিলটি আইনে পরিণত করতে ওবামা সই করার কয়েক মিনিটি পরেই ফ্লোরিডাসহ ১২টি অঙ্গরাজ্য এর আইনগত বৈধতাকে চ্যালেঞ্জ করে মামলা দায়ের করে। সেই মামলার রায়েই এবার মধ্যবিত্ত ও গরীব আমেরিকানদের স্বাস্থ্যগত সুরক্ষার নিশ্চয়তা তৈরী হলো। সুপ্রিম কোর্টের সামনে মানুষের ঢল। স্বাস্থ্যসেবা সংস্কার আইনকে বৈধতা দিয়েছে আদালত। নিজেদের স্বাস্থ্যগত সুরক্ষার নিশ্চয়তা পেয়ে দেশকে স্বাগত জানালো মার্কিন জনতা। রায়ে জনগণের বিজয় হয়েছে মন্তব্য মার্কিন প্রেসিডেন্ট বারাক ওমাবার। (সুপ্রিম কোর্টের এই সিদ্ধান্তে জনগণের জয় হলো। তাদের স্বাস্থ্যগত সুরক্ষার নিশ্চয়তা তৈরী হলো। প্রমাণিত হলো, রাজনৈতিক কারণে নয়, আমি মার্কিন জনগণের কল্যাণের জন্যই এই বিল এনেছিলাম।) তবে ভিন্নমত পোষণ করেছেন রিপাবলিকান মিট রম্নি। (আমি সুপ্রিম কোর্টের এই সিদ্ধান্তের সাথে ভিন্নমত পোষণ করি। প্রেসিডেন্ট নির্বাচিত হলে আমি এই স্বাস্থ্যসেবাসুরক্ষার বিলটি আমি বাতিল করব।) সুরক্ষা আইনের বিরোধীরাও ছিলেন সুপ্রিম কোর্টের সামনে। বিলে স্বাস্থ্যবীমা বাধ্যতামূলক। আর তাই কেউ কেউ বলছেন বীমার ব্যয় মেটানো কঠিন তাদের জন্য। স্বাস্থ্যসুরক্ষা আইনের মাধ্যমে অবৈধ অভিবাসী-সহ ২৬ মিলিয়ন মানুষকে স্বাস্থ্য-সুরক্ষার আওতায় আনা হবে।(রায়ে প্রমাণিত হলো, স্বাস্থ্যগত সুরক্ষা পাওয়াটা কারও প্রিভিলেজ নয়, সবার অধিকার) আগামী নির্বাচন প্রভাবিত হবে ওবামার স্বাস্থ্যনীতি আইনে পরিণত হবার কারণে।



