Check your ETV Mail

international news

সিরিয়া সরকারের সমালোচনা করে প্রেসিডেন্ট বাশার আল আসাদকে ত্যাগ করলেন ইরাকে নিয়োজিত

সিরিয়ার রাষ্ট্রদূত নাওয়াফ আল ফারেসতিনি ছিলেন আসাদ সরকারের সবচেয়ে সিনিয়র কূটনীতিক আরব সোসালিস্ট বাথ পার্টির অন্যান্য সদস্যদের তার সিদ্ধান্ত অনুসরণ করার আহ্বান জানিয়েছেন প্রাক্তন প্রাদেশিক এ গভর্নরসরকার ত্যাগের কারণ হিসেবে তিনি বলেছেন,বর্তমান সরকার জনগণের উপর অত্যাচারের হাতিয়ার হিসেবে পার্টিকে ব্যাবহার করছে এছাড়া সরকার নিজেদের অপরাধ ঢাকতে দলকে ব্যাবহার করছে বলেও অভিযোগ করেছেন ফারেসব্রিগেডিয়ার জেনারেল মানাফ ত্‌লাসের পর নাওয়াফ আল ফারেস হলেন পদত্যাগ করা দ্বিতীয় উচ্চ পদস্থ কর্মকর্তা

মিশরে পার্লামেন্ট

মিশরে পার্লামেন্ট পুনর্বহাল করা নিয়ে সৃষ্ট সংকটের সমাধান করতে রাজনৈতিক দলগুলোর পাশাপাশি সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের সঙ্গে আলোচনা করার কথা বললেন প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসি সেনাবাহিনীর সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে তার জারি করা অধ্যাদেশ দেশটির সর্বোচ্চ আদালত খারিজ করে দিলে এ কথা বলেন তিনিএর আগে নির্বাচনে দুটি ভোটিং সিস্টেম থাকায় পার্লামেন্টকে অসাংবিধানিক ঘোষণা করে রুল জারি করে সুপ্রিমকোর্টএরপরই পার্লামেন্ট ভেঙে দেয় মিশরের তকালীন সেনাবাহিনীতবে মুসলিম ব্রাদারহুড সরকার গঠনের পর মুরসি ঘোষণা দেন, নতুন নির্বাচন না হওয়ার আগ পর্যন্ত আগের পার্লামেন্ট বহাল থাকবে

৯ পুলিশ নিহত

পাকিস্তানের লাহোরে বন্দুকধারীদের গুলিতে কারা-কর্মচারীসহ পুলিশ নিহত হয়েছে আহত হয়েছে আরও তিনজন কর্মকর্তাদের অধিকাংশই খাইবার পাখ্‌তুনখার অধিবাসী বন্দুকধারীরা বৃহস্পতিবার সকালে পুলিশ কারা-কর্মচারীদের ভবনে ঢুকে এলোপাতাড়ি গুলি চালিয়ে পালিয়ে গেলে হতাহতের ঘটনা ঘটে বলে জানিয়েছে লাহোর পুলিশের প্রধান আসলাম তারিন ভবনটিতে প্রায় ৩৫ জন পুলিশ কারা-কর্মচারী ছিল পুলিশ কর্মকর্তাদের অধিকাংশই প্রশিক্ষন নিতে খাইবার থেকে লাহোরে এসেছিল আক্রমণকারীদের এখনও গ্রেপ্তার করা সম্ভব হয় নি তবে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ গেলো তিন দিনে পাঞ্জাবের নিরাপত্তা বাহিনীর সদস্যদের উপর দ্বিতীয়বারের মত সশস্ত্র হামলা চালালো আত্রমণকারীরা